কুকুরের হামলায় আহত ৫ কিশোর - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 26 August 2018

কুকুরের হামলায় আহত ৫ কিশোর


অর্ক রায়,মালদা কুকুরের কামড়ে জখম ৫ স্কুল পড়ুয়া। গুরুতর আহত অবস্থায় ভর্তি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে, শনিবার বিকেলে বৈষ্ণবনগর থানার জৈনপুর এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, স্কুল ছুটির পর পড়ুয়ারা স্কুলের সামনেই খেলা করছিল। সেই সময় হঠাৎই একটি কুকুর তাদের উপর হামলা চালায় । হামলায় গুরুতর জখম হয় ৫ স্কুল পড়ুয়া। তড়িঘড়ি তাদের উদ্ধার করে প্রথমে ভর্তি করা হয় বেদরাবাদ গ্রামীণ হাসপাতালে। পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে সেখানেই চলছে তাদের চিকিৎসা। আহত শিশুদের নাম, কাসিম শেখ(১০) হাবিব শেখ(১৩) জুয়েল শেখ(১৩) সহ ৫ জনের চিকিৎসা চলছে সেখানে। আহতরা চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ছাত্র বলে জানা গিয়েছে। এই ঘটনায় পর গ্রামবাসীরা বন দপ্তরে খবর দেন। যদিও এখনো ওই কুকুরটিকে নিয়ে আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা। কুকুরের কামরে স্কুল পড়ুয়াদের শরীরের বিভিন্ন জায়গায় গভীর ক্ষত হয়। গ্রামবাসীদের ধারনা কুকুরটি পাগল হয়ে যাওয়ার কারণে স্কুল পড়ুয়াদের উপর হামলা চালিয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad