ভোটার তালিকায় সানি লিওন-হাতি-কবুতর...! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 26 August 2018

ভোটার তালিকায় সানি লিওন-হাতি-কবুতর...!

ভোটার তালিকায় সানি লিওন-হাতি-কবুতর...!
ভারতের উত্তরপ্রদেশের বালিয়ার ভোটার তালিকায় অদ্ভুত এক কাণ্ড ঘটেছে। এখানে ভোটদাতাদের ছবির স্থলে কোথাও বলিউড অভিনেত্রী সানি লিওন, হাতি, আবার কোথাও কবুতরের ছবি দেয়া হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যেই তালিকা প্রস্তুতকারী এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
সম্প্রতি বালিয়ার ভোটার তালিকার কিছু অংশ ফাঁস হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমে। সেখানেই ধরা পড়েছে এই মারাত্মক ভুল। দেখা যাচ্ছে, দূর্গবতী সিং নামে ৫১ বছর বয়সী এক নারীর মুখের জায়গায় বসিয়ে দেয়া হয়েছে অভিনেত্রী সানি লিওনের মুখ। কিন্তু সানি যেখানে ভারতের নাগরিকই নন সেখান তার ছবি এল কীভাবে? তাহলে কি ইচ্ছে করেই ওই মুখ বসানো হয়েছে? এখন এমন প্রশ্ন দেখা দিয়েছে।
উল্লেখ্য, আগামী বছর ভারতে লোকসভা নির্বাচন। তার আগেই উত্তরপ্রদেশে ভোটার তালিকার সংশোধনের কাজ চলছিল। সেখানে একাধিক ভোটদাতার ছবির জায়গায় অন্য ছবি বসানো হয়েছে। নারদ রাই নামে ৫৬ বছরের এক ব্যক্তির ছবির জায়গায় বসানো হয়েছে একটি আফ্রিকান হাতির ছবি।

No comments:

Post a Comment

Post Top Ad