“কোনো খেলা খেলেনি তাই বলিউডে আমি আউটসাইডার” - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 26 August 2018

“কোনো খেলা খেলেনি তাই বলিউডে আমি আউটসাইডার”




বলিউডের তারকা অদিতি রাও হায়দারি। অভিষেকেই মাতিয়েছেন রুপালিপাড়া। অভিজ্ঞতার ঝুড়িতে রেখেছেন ‘রকস্টার’ বা ‘দিল্লি ৬’-এর মতো সিনেমার রসদ।
বিধু বিনোদ চোপড়ারার প্রযোজনায় ‘ওয়াজির’ ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছেন অদিতি। আগামী বছরের ৮ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি।
এর আগে প্রযোজক বিধুর মন কেড়েছিল অদিতির নাচের ভিডিও। ঠিক করে নিলেন অদিতিই পারফেক্ট। কারণ তার চরিত্রটি নৃত্যশিল্পীর। নৃত্যে সঙ্গ পেয়েছেন অমিতাভ বচ্চন ও ফারহান আখতারকে। এরই মধ্যে ছবিটির ‘তেরে বিন’ শিরোনামের একটি গান ইউটিউবে উঠেছে। এর কথা লিখেছেন বিধু, সুর করেছেন শান্তনু মৈত্র। এতে দেখা গেছে ফারহান ও অদিতির রসায়ন।
এতকিছুর পরেও কেনো নিজেকে ‘আউটসাইডার’ মনে হয়?
এর জবাব দিলেন অদিতি নিজেই, ‘আমার পিছনে বড় কোনো পরিচালক বা বড় কোনো তারকা ছিলো না। ধাপেধাপে এগিয়েছি। সিনেপল্লীর একেবারে বাইরে থেকে এলাম। কারও সাথে পরিচয় ছিল না। সবাই ছিল অচেনা। ফলে চেনাজানা ছিল না অনেকেই। কোনও গেম খেলার কথা ভাবিনি। পরিশ্রম করে অভিনয় করেছি। আজও প্রতিটি দিন আমি পরিশ্রম করি। আর এটা করতেই আমার ভাল লাগে।’

No comments:

Post a Comment

Post Top Ad