ঝর্নায় স্নান ধোনির! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 12 August 2018

ঝর্নায় স্নান ধোনির!

ভারত যখন ইংল্যান্ডের মাটিতে রীতিমতো নাকানি চোবানি খাচ্ছে, ঠিক সেই সময় পুরনো স্মৃতি হাতড়াচ্ছেন ধোনি৷ রাঁচির এক ঝরনাতে স্নান করেন মাহি।তার সেই স্নানের ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন মাহি নিজেই৷ সঙ্গে তিনি লিখেছেন ‘এই মুহূর্তে যেন দশ বছর পুরনো স্মৃতিতে ফিরে গেলাম৷ বিনা পয়সার হেড মাসাজ৷’
এভাবেই বন্ধুদের সঙ্গে ঝরনায় স্নান করার মজার স্মৃতি রয়েছে তাঁর৷ মাথার উপর ঝরনার পানি এসে পড়াটা মাহি ও তাঁর বন্ধুদের কাছে ছিল বিনা পয়সার হেড মাসাজ৷ব্যস্ততার মাঝে পুরনো স্মৃতি ফিরে পেয়ে তৃপ্ত ধোনি৷ এর আগেও ধোনিকে পুরনো স্মৃতি নিয়ে হাতড়াতে দেখা গিয়েছে৷
গত বছর কলকাতায় বিজয় হাজারে ট্রফির ম্যাচ খেলতে এসে ঝাড়খণ্ড দলের সঙ্গে ট্রেনে সফর করেছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক৷ ক্রিকেট কেরিয়ার শুরুর দিকে একসময় খড়গপুর স্টেশনে টিকিট চেকারের চাকরী করতেন ধোনি৷ এরপর দীর্ঘ ১৩ বছর ঝাড়খণ্ডের হয়ে ম্যাচ খেলতে ট্রেনে যাতায়াত করতেন মাহি৷ ট্রেন সফরের পর ছুঁটির ফাঁকে এবার ছোট বেলার আরও এক স্মৃতি মনে করে ফেললেন তিনি৷ ঝরনার পানিতে গা ভাসিয়ে নবাবি কায়দায় নিলেন হেড মাসাজ৷

No comments:

Post a Comment

Post Top Ad