ঝটিকা সফরে গৌতম দেব - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 12 August 2018

ঝটিকা সফরে গৌতম দেব



অর্ক রায়, মালদা, ১২ অাগষ্ট : ঝটিকা সফরে মালদা জেলায় পর্যটন দপ্তরের মন্ত্রী গৌতম দেব।  বেশ কয়েকটি জায়গা পরিদর্শন করার পর মালদা জেলা প্রশাসনিক ভবনে প্রশাসনিক কর্তাদের সাথে বৈঠক করেন তিনি। রবিবার সকালে আদিনা ডিয়ার পার্ক,সাগরদিঘী মালদা টুরিস্ট লজ সহ বেশ কয়েকটি জায়গার কাজ খতিয়ে দেখেন তিনি। কিভাবে কাজ চলছে, কাজে কোন সমস্যা রয়েছে কি না তা নিয়ে প্রশাসনিক কর্তাদের সাথে বৈঠক করেন তিনি। মন্ত্রী ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন, ইংরেজবাজার বিধায়ক নিহার রঞ্জন ঘোষ, জেলাশাসক কৌশিক ভট্টাচার্য্য, অতিরিক্ত জেলা শাসক পদম সুনম সহ অন্যান্য আধিকারিকরা। মালদায় প্রশাসনিক বৈঠকের পর তিনি রওনা দেবেন মুর্শিদাবাদের উদ্দেশ্যে।

No comments:

Post a Comment

Post Top Ad