গতকাল থেকে শুরু হয়েছে ইংল্যান্ড ও ভারতের মধ্যকার পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচ। শনিবার টস হেরে ব্যাট করতে নেমে ছয় উইকেট হারিয়ে ৩০৭ রান সংগ্রহ করে দিনের খেলা শেষ করেছে ভারত। তিন রানের জন্য সেঞ্চুরি করতে পারেননি অধিনায়ক বিরাট কোহলি। তিনি ৯৭ রান করে আউট হন।৮১ রান করে আউট হন অজিঙ্কা রাহানে। চতুর্থ উইকেট জুটিতে ১৫৯ রানের পার্টনারশিপ গড়েন বিরাট কোহলি ও অজিঙ্কা রাহানে।
এই ম্যাচের মাধ্যমে ভারতের ২০ বছর বয়সী উইকেটরক্ষক-ব্যাটসম্যান রিশাব পান্তের টেস্ট ক্রিকেটে অভিষেক হয়। এর আগে ভারতের হয়ে তিনি চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। গত বছরের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে রিশাব পান্তের টি-টোয়েন্টি ম্যাচের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ।
সিরিজে ইংল্যান্ড ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। সিরিজ বাঁচাতে হলে এই ম্যাচে ভারতের জয় অথবা ড্র করা ছাড়া কোনো বিকল্প নেই। এজবাস্টনে অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচে ৩১ রানে জয় পেয়েছিল ইংল্যান্ড।
এরপর লর্ডসে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ম্যাচে ইংলিশরা জয় পেয়েছিল ইনিংস ও ১৫৯ রানে। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে বর্তমানে ভারত রয়েছে প্রথম অবস্থানে। আর ইংল্যান্ড রয়েছে পঞ্চম অবস্থানে। টেস্ট সিরিজ শুরুর আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতে নেয় ২-১ ব্যবধানে। আর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ইংল্যান্ড জিতে নেয় ২-১ ব্যবধানে।
সংক্ষিপ্ত স্কোর
ভারত প্রথম ইনিংস: ৩০৭/৬ (৮৭ ওভার)
(শিখর ধাওয়ান ৩৫, লোকেশ রাহুল ২৩, চেতেশ্বর পূজারা ১৪, বিরাট কোহলি ৯৭, অজিঙ্কা রাহানে ৮১, হার্দিক পান্ডিয়া ১৮, রিশাব পান্ত ২২*; জেমস অ্যান্ডারসন ১/৫২, স্টুয়ার্ট ব্রড ১/৬৪, বেন স্টোকস ০/৫৪, ক্রিস ওয়েকস ৩/৭৫, আদিল রশীদ ১/৪৬)।
No comments:
Post a Comment