প্রেমে টানাপোড়ন! স্বর্গবাসী প্রেমিকা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 19 August 2018

প্রেমে টানাপোড়ন! স্বর্গবাসী প্রেমিকা




চাঁদনী,পূর্ব মেদিনীপুরঃ প্রেমিকের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের জেরে আত্মঘাতী কলেজ ছাত্রী। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা থানার হরিণভাষা গ্রামে। রামপুর বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী মৌমিতা সিংহের সঙ্গে দশম শ্রেণি  থেকেই প্রেম ছিল রামপুরের কুন্তল লুড়কির।জানা যায়, শনিবার কলেজ থেকে থেকে ফিরে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। পরে বাড়ির লোক ডাকাডাকি করে সাড়া না পেয়ে জানালা দিয়ে দেখে মৌমিতা গলায় ওড়না জড়িয়ে ঝুলছে। দরজা ভেঙ্গে যখন তাকে নামানো হয় ততক্ষনে তার মৃত্যু হয়।


পরিবারের বক্তব্য, শনিবার মৌমিতা যথারীতি কলেজে যায় দ্বিতীয় বর্ষে সংস্কৃত অনার্সের জন্য ভর্তি হয়। কিন্তু বাড়িতে এসে কিছু না বলে রুমে ঢুকে যায় তারপর এই ঘটনা। ঘটনাস্থলে সুতাহাটা থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। মৌমতার কলেজের ব্যাগ থেকে সিঁদুরের কৌট পাওয়া যায়। প্রতিবেশীদের বক্তব্য মৌমিতা পড়াশুনোতে খুব ভালো ছিল কিন্তু কেন এই ঘটনা ঘটালো কেউ জানতে পারছি না। তবে মনে হয় বিয়েতে ছেলেটি রাজি না হওয়ায় এই ঘটনা। কুন্তলের পরিবারের বক্তব্য মেয়েটার সংগে সম্পর্ক ছিল কিন্তু এদানিং ছেলে চাইতো সম্পর্ক থেকে বেড়িয়ে আসতে কিন্তু মেয়েটা চাইছিল না। কুন্তল বোলপুরে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশুনা করে। কয়েকদিন হল বাড়িতে এসেছে। মৌমিতার বাড়ি থেকে সুতাহাটা থানায় অভিযোগ দায়ের করে। ঘটনার পর থেকে অভিযুক্ত কুন্তল পলাতক।

No comments:

Post a Comment

Post Top Ad