অর্ক রায়, মালদা : প্রশ্ন পত্র বিভ্রাট। পুরাতন সিলেবাসের প্রশ্নপত্র না এসে পৌঁছনোয় চূড়ান্ত হয়রানির শিকার হলেন পরীক্ষার্থীরা। সোমবার ছিল অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা। বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে গিয়ে দেখা যায় পরীক্ষা শুরুর নির্ধারিত সময় পেরিয়ে গেলেও, ওল্ড সিলেবাস এর প্রশ্ন পত্র এসে পৌঁছায়নি পরীক্ষার্থীদের কাছে। ফলে পরীক্ষা কেন্দ্রে দীর্ঘক্ষন বসে থাকতে হয় পরীক্ষার্থীদের। এদিন মালদা কলেজে গিয়ে দেখা যায় পরীক্ষা কেন্দ্রে ছাত্ররা চুপচাপ বসে রয়েছে। অথচ নিউ সিলেবাসের ছাত্রছাত্রীরা দিব্যি পরীক্ষা দিচ্ছে। এ বিষয়ে শিক্ষকেরা জানান পুরনো সিলেবাসে এসে না পৌঁছনোয় এই সমস্যা, আমরা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা জানিয়েছে প্রশ্ন পাঠানোর ব্যবস্থা করছে তারা। যে সমস্ত ছাত্র-ছাত্রীদের হাতে এখনও প্রশ্নপত্র আসেনি তাদেরকে বাড়তি সময় দেওয়া হবে। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান, প্রশ্নপত্র থানায় পাঠিয়ে দেয়া হয়েছিল। কেন ওল্ড সিলেবাস এর প্রশ্নপত্র পরীক্ষা কেন্দ্রে সঠিক সময়ে পৌঁছালো না তা তারা খতিয়ে দেখছেন। ওই ছাত্রছাত্রীদের কাছে ইমেইলে মারফত প্রশ্ন পত্র পাঠানোর ব্যবস্থা হচ্ছে। অন্যদিকে সোমবারের এই প্রশ্নপত্র বিভ্রাটের ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

No comments:
Post a Comment