প্রিয়াঙ্কা-নিকের ‘অশ্লিল’ আচরণ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 6 August 2018

প্রিয়াঙ্কা-নিকের ‘অশ্লিল’ আচরণ



বাগদান পর্ব সেরে ফেলেছেন। এখন শুধুই বিয়ের অপেক্ষা। যতদিন যাচ্ছে প্রিয়াঙ্কা-নিকের সম্পর্ক যেন ততই গভীর হচ্ছে। আপাতত এক অপরের প্রেমে অন্য জগতে ডুবে রয়েছেন প্রিয়াঙ্গা-নিক।

এই মুহূর্তে প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস সিঙ্গাপুরে রয়েছেন। সেখানকারই একটি নাইটক্লাবে একসঙ্গে ধরা পড়েছেন এই দম্পতি। খুবই ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে তাদের।

প্রিয়াঙ্কার ফ্যান পেজের তরফে টুইটারে পোস্ট করা প্রিয়াঙ্কা-নিকের ভিডিওটি ভাইরাল হয়েছে। যদিও নাইট ক্লাবের আলো-আঁধারি আলোয় প্রিয়াঙ্কা নিকের মুখ খুব স্পষ্ট নয়, তবুও তাঁদের চিনতে বিন্দুমাত্র অসুবিধা হচ্ছে না।

ভিডিওতে প্রিয়াঙ্কা ও নিক দুজনকেই বেশ হাসিখুশি মেজাজে দেখা যাচ্ছে। ভিডিওটি একঝলক দেখলে মনে হবে প্রিয়াঙ্কার গালে চুমু খেতে চলেছেন নিক। তবে না পুরো ভিডিওটি দেখলেই বোঝা যাচ্ছে নাইটক্লাবের আওয়াজের জন্যই প্রিয়াঙ্কাকে কানে কানে কোনও কথা বলছেন নিক।

আগামী অক্টোবর মাসেই নাকি বিয়ে করছেন প্রিয়াঙ্কা-নিক। ইতিমধ্যেই বিয়ের গাউনও নাকি কিনে ফেলেছেন প্রিয়াঙ্কা। মার্কিন মুলুকে ক্রিশ্চিয়ান রীতিতেই নাকি নিকের সঙ্গে বিয়েটা সেরে ফেলবেন দেশি গার্ল। আর বিয়ের পর তিনি নিকের সঙ্গে লস অ্যাঞ্জেলসেই থাকবেন বলে শোনা যাচ্ছে।

কয়েক সপ্তাহ আগে প্রিয়াঙ্কার জন্মদিনের সময়ই নাকি নিকের সঙ্গে বাগদান সেরে ফেলেন তিনি। মুম্বাই বিমানবন্দরে প্রিয়াঙ্কার হাতে এনগেজমেন্ট রিংও পাপারাজ্জির ক্যামেরায় ধরা পড়ে।

জানা যায়, নিউইয়র্কের টিফানি ফ্ল্যাগশিপ স্টোর থেকে নাকি প্রিয়াঙ্কার জন্য এই আংটি কিনেছেন নিক।

প্রসঙ্গত, প্রিয়াঙ্কা-নিকের প্রেমের বিষয়টি নিয়ে জল্পনা শুরু হয় গত মে মাস থেকে। যদিও তারও আগে থেকেই প্রিয়াঙ্কা ও নিকের সম্পর্ক শুরু হয় বলে জানা যায়।

গত ২১ শে জুলাই নিক জোনাসকে মুম্বাইতে নিয়ে আসেন প্রিয়াঙ্কা। মা মধু চোপড়া ও পরিবারের অন্যান্যদের সঙ্গে নিকেরও আলাপও করান তিনি। পরে নিকসহ প্রিয়াঙ্কার গোটা পরিবার গোয়াতে ছুটি কাটাতে যায়। সেসব ছবিই ভাইরাল হয়েছিল নেট দুনিয়ায়।

No comments:

Post a Comment

Post Top Ad