বাবা-মাকে স্বর্ণের লোভ! কিশোরীকে খুন-ধর্ষণ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 12 August 2018

বাবা-মাকে স্বর্ণের লোভ! কিশোরীকে খুন-ধর্ষণ

বাবা-মাকে স্বর্ণের লোভ দেখিয়ে কিশোরীকে খুন-ধর্ষণ
লখনউ, ০৯ জুন- অর্থের লোভে নিজের মেয়েকে বিক্রির বহু নজির আছে। তাই বলে স্বর্ণের লোভে মেয়েকে হত্যার পর ধর্ষণের ঘটনা দেখেও চুপ থাকতে পারে কোনো মা-বাবা!
নারকীয় এই ঘটনার সাক্ষী হয়ে রইল ভারতের উত্তরপ্রদেশের কনৌজ। মঙ্গলবার রাতের ওই ঘটনায় বৃহস্পতিবার কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। খবর আনন্দবাজার’র।
জেরায় ওই কিশোরীর মা-বাবা পুলিশকে জানায়, নিহত কিশোরীর নাম কবিতা (১৫)। তার বাবা মহাবীর প্রসাদ (৫০) সোনা ব্যবসায়ী। দীর্ঘ দিন ধরেই তার ব্যবসায় মন্দা চলছিল। তাই আর্থিক চাপে দিশাহারা হয়ে পড়েন মহাবীর ও তার স্ত্রী পুষ্পা।
এই দুর্দশা থেকে ‘উদ্ধার করতে’ এগিয়ে আসে তাদেরই গাড়িচালক স্বঘোষিত ‘তান্ত্রিক’ কৃষ্ণ শর্মা। ব্যবসা বাঁচাতে ধর্মীয় বিধি মেনে মেয়ে কবিতাকে বলি দেওয়ার কথা বলে সে। আর বলির ঘণ্টাখানেকের মধ্যেই ‘গুপ্তধন’ পাঁচ কেজি স্বর্ণ মিলবে বলে আশ্বাস দেয়।
স্বর্ণের লোভে নিজের মেয়েকেও বলি দিতে রাজি হয়ে যায় মহাবীর ও পুষ্পা। মঙ্গলবার রাতে তান্ত্রিকের কথামতো কবিতাকে নিয়ে অন্নপূর্ণা মন্দিরে যায় মহাবীর ও পুষ্পা। তার আগে কবিতাকে নেশাদ্রব্য খাইয়ে অচেতন করে রাখা হয়েছিল।
পুরো বিষয়টিই তদারকি করছিল স্বঘোষিত ‘তান্ত্রিক’ কৃষ্ণ। এর পর পিপারিয়া ও বাঢোসা গ্রামের মাঝে একটি অশ্বত্থ গাছের কাছে নানা তান্ত্রিক উপাচারের একপর্যায়ে কবিতাকে শ্বাসরোধ করে খুন করে ওই তান্ত্রিক।
এরপর ধর্মীয় বিধির দোহাই দিয়ে মৃতদেহ নিয়ে যাওয়া হয় পাশের একটি মাঠে। লুকানোর সময় সেখানেই মৃতদেহ ধর্ষণ করে ওই তান্ত্রিক কৃষ্ণ। এর পর গলা কেটে সেই রক্ত নিয়ে এসে ফের পুজো দেওয়া হয়।
এই পুরো ঘটনাটাই ঘটে মহাবীর ও পুষ্পার চোখের সামনেই। মেয়ের এই দুর্দশা দেখেও স্বর্ণের লোভে মুখে কুলুপ এঁটে দাঁড়িয়েছিল তারা। কিন্তু সমস্যা শুরু হয় এর পরেই। কবিতাকে বলি দিয়ে ততক্ষণে গা-ঢাকা দেয় তান্ত্রিক।
এদিকে স্বর্ণ পাওয়ার আশা নেই দেখে নিজেই পুলিশের কাছে গিয়ে মেয়ের অপহরণের গল্প ফাঁদে মহাবীর। অসংলগ্ন কথাবার্তায় সন্দেহ হয় পুলিশের। আর জিজ্ঞাসাবাদে বের হয়ে আসে এই ভয়ানক সত্য।
এরপরেই ওই ‘তান্ত্রিককে’ গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ। বুধবার নিজের গ্রাম থাতিয়া থেকে ওই স্বঘোষিত ‘তান্ত্রিককে’ গ্রেফতার করা হয়।

No comments:

Post a Comment

Post Top Ad