সলমনের ভালোবাসার মানুষটিকে চিনে নিন - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 12 August 2018

সলমনের ভালোবাসার মানুষটিকে চিনে নিন

ভালোবাসার মানুষের সঙ্গে ছবি পোস্ট করলেন সালমান
মুম্বাই, ১২ আগস্ট- সালমান খানের হাতে এখন বিগ বাজেটের ছবি 'ভারত'। যদিও কিছুদিন ছবিটি থেকে প্রিয়াংকা চোপড়া সরে দাঁড়ানোর পর বলিউড অভিনেত্রীর ওপর বেজায় চটে যান। তবে সবকিছু সামলে 'ভারত' ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন বলিউড সুপারস্টার। এজন্য বেশ কিছুদিন আগে দেশ ছাড়েন সালমান ও তাঁর পরিবারের বেশ কয়েকজন সদস্য। এদের মধ্যে ছিলেন তার মা সালমা খান এবং বোন আলভিরা খান অগ্নিহোত্রী। ভারত ছবির প্রযোজক সালমানের ভগ্নিপতি অতুল অগ্নিহোত্রী।
তবে ইতিমধ্যে দেশে ফিরেছেন সালমান ও তার পরিবারের সদস্যরা। শুক্রবারই মুম্বাই বিমানবন্দরে সালমান খান, আলভিরা খান, সালমা খান এবং অতুল অগ্নিহোত্রীকে একসঙ্গে দেখা যায়। সিনেমার শ্যুটিংয়ে গিয়ে মা সালমা খানের সঙ্গে একসঙ্গে ছবি পোস্ট করতে দেখা যায় সালমানকে। ক্যাপশানে সালমান লেখেন, '' আমার জীবনের ভালোবাসার সঙ্গে আমি''।

ছবিতে ছেলের কাঁধে মাথা রাখতে দেখা যাচ্ছে সালমা খানকে। সালমান বরাবরই তার মায়ের ভীষণ কাছের। 'বিগ বস' সঞ্চলনার সময় সালমানকে বলতে শোনা যায়, ''জীবনে যা কিছু চাও করো, তবে মায়ের সঙ্গে কখনোই অশান্তি করো না। ''
সেই মন্তব্য আর এই ছবি দেখে বোঝাই যাচ্ছে তাঁর সঙ্গে তাঁর মায়ের সম্পর্ক কতটা গভীর। ছবিতে মায়ের সঙ্গে সালমানকে বেশ হাসিখুশি দেখা যাচ্ছে।

No comments:

Post a Comment

Post Top Ad