ভালোবাসা দিবসে প্রকাশ হয়েছে ‘হেট স্টোরি ৪’ এর নতুন গান ‘তুম মেরি হো’। এবারের এই গানটিতেও দেখা গেছে একাধিক চুমুর দৃশ্য। গত ১২ ফেব্রুয়ারি গানটি অনলাইনে প্রকাশ হয়েছে। বলিউডের চলচ্চিত্র ‘হেট স্টোরি’ মানেই যেন যৌনতা, চুম্বন আর ঘণিষ্ঠ দৃশ্যের ছড়াছড়ি।
হেট স্টোরি বরাবরই বলিউডে আবেদনময়ী দৃশ্যের জন্য বেশি আলোচিত হয়েছে। হেট স্টোরিতে অভিনয় করেছেন কলকাতার মেয়ে পাওলি দাম ,হেট স্টোরি ২ তে অভিনয় করেছেন সুরবিন চাওলা , ,হেট স্টোরি ৩ তে অভিনয় করেছেন জেরিন খান, এবারের সিক্যুয়ালে নায়িকা হিসেবে যুক্ত হয়েছেন উর্বশী রাওতেলা ।
‘তুম মেরে হো’ গানে কণ্ঠ দিয়েছেন জুবিন নাউটিয়াল ও অমৃতা সিং। মনোজ মুনতাসীরের লেখা গানটির সুর-সঙ্গীত করেছেন মিথুন।এর আগে গত ২৬ জানুয়ারি প্রকাশ করা হয় ছবিটির অফিসিয়াল ট্রেলার। বিশাল পান্ডের পরিচালনায় উর্বশীর সহশিল্পী হিসেবে আছেন করণ ওয়াহি। আগামী ৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।আগের পর্বগুলোর মতোই ছবিটিতে যে বাড়াবাড়ি রকমের যৌন আবেদনের ইশারা থাকবে তারই জানান দিলো ‘তুম মেরি হো’ গানটি।
এর আগে ট্রেলারেও সেই ইঙ্গিত দেয়া হয়েছে। গত মাসে প্রকাশ হওয়া ট্রেলারে বেশ অন্তরঙ্গ দৃশ্যে দেখা গেছে উর্বশী-করণকে। ‘দিস ইজ নট আ লাভ স্টোরি, ইট ইজ অ্যা হেট স্টোরি’- এমন বক্তব্য দিয়ে প্রকাশ করা হয়েছিল ছবিটির ট্রেলার। ছবিটি মুক্তির আগে আরো কিছু টিজার এবং গান প্রকাশ করা হবে।

No comments:
Post a Comment