অবৈধ সম্পর্ক! শাস্তি মূত্রপান! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 21 August 2018

অবৈধ সম্পর্ক! শাস্তি মূত্রপান!

india


অবৈধ সম্পর্ক করায় এক যুবককে বেধড়ক পিটিয়ে মূত্রপান করানো হয়েছে বলে জানা গেছে। সোমবার ভারতের উত্তর প্রদেশের সাহারানপুর জেলায় ঘটেছে এ ঘটনা। এ জেলার পঞ্চায়েতের সদস্যরা এ সিদ্ধান্ত নেন।
ওই এলাকার এক যুবককে জোর করে তুলে নিয়ে যান পঞ্চায়েতের কিছু সদস্য। এক যুবতীর সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগে তাকে বেধড়ক পেটায় এলাকাবাসী। পরে প্রস্রাব পান করতেও বাধ্য করা হয় তাকে।

ঘটনায় অপমানিত হয়ে আত্মহত্যার চেষ্টাও করেছিলেন ওই যুবক। কিন্তু ঠিক সময় তাকে হাসপাতালে ভর্তি করায় প্রাণে বেঁচে যান তিনি।

সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ওই যুবক জানিয়েছেন, তার ওপর আনা সব অভিযোগ মিথ্যা। ওই যুবতীর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। এমনকি যুবতীও তাকে চিনতে অস্বীকার করেছেন।

স্থানীয় পুলিশ সুপার ইনটেনডেন্ট প্রবাল সিংহ জানিয়েছেন, ঘটনাটির কোনো লিখিত অভিযোগ স্থানীয় থানায় দায়ের করা হয়নি। তবে ওই যুবকের জবানবন্দির ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

No comments:

Post a Comment

Post Top Ad