পরিচালকের সঙ্গে অবৈধ সম্পর্ক! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 21 August 2018

পরিচালকের সঙ্গে অবৈধ সম্পর্ক!


পরিচালক শিহাব শাহীনের সঙ্গে অভিনেত্রী মম’র প্রেমের গুঞ্জন দীর্ঘদিনের। তাতে শোনা গেছে, অনেকদিন ধরেই একসঙ্গে থাকছেন তারা। এই নিয়ে মিডিয়াপাড়ায় চর্চাও কম হয় না। প্রতিনিয়ত তোপের মুখে পড়তে হয় এই অভিনেত্রী ও পরিচালককে।
এদিকে, ক’দিন আগে ঘটেছে অন্য এক ঘটনা। উত্তরার মন্দিরা শুটিং স্পটে ঈদের একটি নাটকের শুটিং করছিলেন পরিচালক শিহাব শাহীন। নাটকটির প্রধান দুটি চরিত্রে ছিলেন মেহজাবিন ও নাঈম। তাদের সঙ্গে সেখানে আরো উপস্থিত ছিলেন গোটা ইউনিটের লোকজন।
হঠাৎ লাঞ্চ ব্রেকের আগেই সেই মন্দিরায় ঢুকে পড়েন অভিনেত্রী জাকিয়া বারী মম। তার প্রবেশের সময় শিহাব শাহীনের দৃষ্টি ছিল মনিটরের দিকে। এরপর ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা, যা কেউই ভাবেননি। মম এসে অনেকটা টেনেহিঁচড়ে শিহাব শাহীনকে পাশের রুমে নিয়ে যান।
শুরু হয় বাকবিতণ্ডা। এক পর্যায়ে হাতাহাতির ঘটনাও নাকি ঘটেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ইউনিটেরই একজন ডেইলি বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেন। তবে এমন ঘটনা কেন হলো? এই নিয়ে কিছু জানাতে পারেননি তিনি।
এদিকে, তাদের এমন আচরণে হতভম্ব হয়ে যায় পুরো ইউনিট। নাটকের দৃশ্যের মতোই তারা বাস্তবে উপভোগ করেন এ ঘটনা। প্রায় আধা বেলা বন্ধ থাকে শুটিং। কলাকুশলীরা কিছু বুঝে উঠার আগেই মেকাপ রুমে ঢুকে যান মম ও শিহাব শাহীন।
তবে কী কারণে তাদের এই হাতাহাতি, তা এখনো স্পষ্ট নয়। কারণ শুটিং ইউনিটের লোকজনই নাকি জানেন না মম এমন কেন করেছেন?
এদিকে, ঘণ্টাখানেক পর নীরবেই বেরিয়ে চলে যান মম। আর শিহাব শাহীন সবাইকে সরি বলে কাজে মনোনিবেশ করতে অনুরোধ করেন।
প্রসঙ্গত, ২০১৩ সালের সেপ্টেম্বরে অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে ভর্তি ছিলেন মম। ওই রাতে শিহাব শাহীনই তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানের নিবন্ধন বইয়ে শিহাব শাহীনের নাম দেখার পর আলোচনায় আসে মম’র সঙ্গে নির্মাতা শিহাব শাহীনের প্রেমের বিষয়টি।
এরপর জুটি হয়ে শুধু কাজই নয়। একসঙ্গে দেশ-বিদেশ ঘোরাও হয় তাদের। তখন থেকে অনেকটা টক অফ দ্যা শোবিজে পরিনত হয় তাদের সম্পর্ক। ওই সময় শোনা যায়, মমর উত্তরার বাসায় নিয়মিতই যাতায়াত ছিল শিহাব শাহীনের। আবার এই পরিচালকের বাসায়ও যান মম

No comments:

Post a Comment

Post Top Ad