অযোগ্য বলে অপমানিত হয়েছিলেন মাধুরী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 13 August 2018

অযোগ্য বলে অপমানিত হয়েছিলেন মাধুরী


বলিউড ডান্স কুইন মাধুরী দীক্ষিত। দীর্ঘদিন ধরেই এই বলিউড রূপসী তার মনকাড়া হাসি আর লাস্যময় উপস্থিতির মাধ্যমে মাতিয়ে রেখেছেন সিনে দর্শকদের। তার নাচের ছন্দে আজও মাতোয়ারা বলিউড। আগেল তুলনায় এখন অভিনয় করেন কম। কিন্তু এক সময় অন্য রকম কদর ছিল এই অভিনেত্রীর।
বলিউডের হার্টথ্রব নায়িকা আর দর্শকদের মধ্যমণি মাধুরির ক্যারিয়ারের শুরুটা ছিল সংগ্রামের। তাই বলিউড পাড়ায় নিজের জাত চেনাতে তাকে পোড়াতে হয়েছে অজস্র কাঠ খড়।আশির দশকে অভিনয় শুরু করেছিলেন ‘আবোধ’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে। কিন্তু বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল এই ছোবই। নতুন মুখ মাধুরী প্রথম সিনেমাতে বাতিলের খাতায় চলে যাওয়ায় তার ক্যারিয়ারই পড়ে যায় শঙ্কার মুখে।
মাধুরী দীর্ঘসময় হতাশার মাঝে কাটিয়েছেন, কেননা অডিশনে মাধুরী নায়িকা হবার অযোগ্য বলে মনে করে অপমানই করেছেন সেসময়ের নির্মাতারা। নাচ আর অভিনয়ের জন্য তীব্র নেশা নিয়ে মাধুরী বিষণ্নতার ভেতর থেকে চেষ্টা চালিয়েছেন আরও চার বছর! ১৯৮৮ সালে ‘তেজাব’ সিনেমাটি মুক্তির পর আর কোন কষ্ট ছোঁয়নি মাধুরীকে।
হাম আপকে হ্যায় কউন’ ছবিতে মাধুরী দীক্ষিত সালমান খানের চেয়ে বেশি পারিশ্রমিক নিয়েছিলেন। খবর প্রকাশিত হয়েছে ধকধক গার্ল ছবির জন্য ওই সময় প্রায় ৩ কোটি রুপি নিয়েছিলেন। সময়ে মাধুরী কতটা চাহিদার মধ্যে ছিলেন।

No comments:

Post a Comment

Post Top Ad