১০ বছর বয়স থেকে রেস্তোরাঁয় খাবার পরিবেশন করতেন রাখি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 13 August 2018

১০ বছর বয়স থেকে রেস্তোরাঁয় খাবার পরিবেশন করতেন রাখি


বলিউডের আইটেম গার্ল রাখি সাওয়ান্তের আজকের যে অবস্থান তা তাকে অর্জন করতে অনেক পথ পাড়ি দিতে হয়েছে। তার বলিউড জার্নিটা যে অতটা সহজ ছিল না।
গানের তালে কোমর দুলিয়ে নজর কাড়া আইটেম গার্ল রাখি সাওয়ান্ত হয়ে উঠেছেন বলিউডের বিনোদন মঞ্চের অন্যতম কেন্দ্রবিন্দু। সিনেমা কিংবা কমার্শিয়াল- যৌন আবেদনময়ী রাখি বলিউডে তৈরি করেছেন নিজের স্থান। আইটেম গার্ল রাখির চলার পথটা কিন্তু বেশ করুণ।তার পরিবার কখনই চায়নি তিনি এই বলিউডে আসেন। ছোটবেলায় তাকে নাচতে দেখলে বাড়ির লোকেরা ধরে মার দিতেন বলেও জানান তিনি। তিনি আরও জানান, ছোট বেলায় সবাই তাকে নীরু ভেদা হিসেবেই চিনতো।
মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা রাখির ছোটবেলা ছিল বেশ চ্যালেঞ্জিং। নিজের খরচ চালাবার জন্য কাজ নিয়েছিলেন সাশ্রয়ী এক হোটেলের কর্মী হিসেবে। মাত্র দশ বছর বয়স থেকে খাবার পরিবেশন করে নিজের উপার্জনের রাস্তা বের করেছিলেন নিজেই। সেখান থেকেই নিজের মনোযোগ ঝুঁকে যায় নাচের দিকে। ছোট খাটো চরিত্র দিয়ে বলিউডে ক্যারিয়ার শুরু করার পর ‘বিগ বস’ রিয়ালিটি শোই তার জন্য বাজিমাত হয়ে দাঁড়ায়।
এরপর রাখি নিজের সৌন্দর্য বৃদ্ধি করতে সার্জারিও করান। তারপরই আমূল বদলে যান তিনি। রাখির কথায়, ‘আমি অস্ত্রোপচার করাতে যাওয়ার সময়েও ছিলাম নীরু ভেদা কিন্তু বেরিয়ে এলাম নিজেরই এক নতুন ও উন্নত সংস্করণ- রাখি সাওয়ান্ত হয়ে।’

No comments:

Post a Comment

Post Top Ad