খুব বিরক্ত কাজল! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 17 August 2018

খুব বিরক্ত কাজল!

খুব বিরক্ত কাজল!
মুম্বাই, ১৬ আগস্ট- স্পষ্টবাদি স্বভাবের জন্য বলিউডে বেশ নাম রয়েছে বলিউড তারকা কাজলের। পর্দায় রোমান্টিক কাজল যতটা আবেগী ও সাবলীল, পর্দার বাইরে নিজের ভালো মন্দের ব্যাপারে ততটাই খুঁতখুঁতে। আর এবার নিজের সন্তানদের ভালোমন্দ নিয়ে উদ্বিগ্ন কাজল।
আর তার কারণ যখন তখন তার সন্তানদের পেছনে ক্যামেরা নিয়ে পাপারাজ্জিদের ছোটাছুটি। এসব নিয়ে বেজায় বিরক্ত কাজল। সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজল জানিয়েছেন, সিঙ্গাপুরে অবস্থানরত তার মেয়ে নাইসাকে নিয়ে বেশ চিন্তিত দিন কাটাচ্ছেন তিনি। পড়াশোনার জন্য সিঙ্গাপুরে থাকতে হলেও শুধুমাত্র তারকাদের সন্তান হওয়ার কারণে স্বাভাবিক জীবন ব্যহত হচ্ছে তার সন্তানের।
এ বিষয়ে কাজল বলেন, ‘আমরা চাইনা আমাদের সন্তানরা পাপারাজ্জিদের হয়রানির স্বীকার হোক। শোবিজ জগতটাকে আমরা স্বেচ্ছায় বেছে নিয়েছি। সেক্ষেত্রে আমাদের সন্তানরা কি করবে সেটা তাদের ইচ্ছা। তাদের ভবিষ্যত সন্তানরা নিজেরাই নির্ধারণ করবে। তাদের জোর করে তারকা খ্যাতি জুড়ে দেয়া বা গণমাধ্যমের এই আলোচনাটা মোটেও ভালোভেবে নেয়া যায় না।’
একই কথা তিনি শ্রীদেবী কন্যা জাহ্নবী ও শাহরুখ কন্যা সুহানার জন্যও বলেন। তিনি বলেন, শুধুমাত্র তারকাদের সন্তান হওয়ায় তারা বন্ধুদের সাথে আড্ডা বা পার্টিতে স্বাভাবিকভাবে যোগ দিতে পারছে না।
সম্প্রতি স্বামী অজয় দেবগানের প্রযোজনায় নতুন একটি ছবিতে কাজ করছেন কাজল। ‘হেলিকপ্টার এলা’ নামের ছবিটির প্রচারণা শুরু হয়েছে। ছবিটিতে একজন মায়ের চরিত্রে দেখা যাবে কাজলকে। আগামী ৭ সেপ্টেম্বর রুপালি পর্দায় মুক্তি পাবে ছবিটি।

No comments:

Post a Comment

Post Top Ad