যৌনতার বিনিময়ে ড্রাইভিং শিক্ষা বৈধ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 17 August 2018

যৌনতার বিনিময়ে ড্রাইভিং শিক্ষা বৈধ

যৌনতার বিনিময়ে ড্রাইভিং শিক্ষাকে বৈধতা দিল হল্যান্ড
যৌনতার বিনিময়ে গাড়ি চালানো শেখাকে বৈধতা দিয়েছে হল্যান্ড। সোমবার যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, নেদারল্যান্ডের মন্ত্রীরা যৌনতার বিনিময়ে গাড়ি চালানো শিক্ষার বিষয়টিকে সমর্থন দিয়েছেন।
প্রকাশিত সংবাদে আরো বলা হয়, দেশটিতে যৌন ব্যবসা সম্পূর্ণভাবে বৈধ এবং এখানকার যৌনকর্মীরা সংবাদপত্র এবং অনলাইনে তাদের বিজ্ঞাপন দিতে পারেন।
তবে দেশটিতে অনেক আগে থেকেই যৌনতার বিনিময়ে ড্রাইভিং শিক্ষার বিষয়টি গোপনে চলছিল। কিন্তু নভেম্বরে বিষয়টির বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলীয় এক নেতা।
এরপর বিষয়টি নিয়ে কথা বলেছেন খোদ দেশটির পরিবহনমন্ত্রী এবং আইনমন্ত্রী। তারা দুজনই বিষয়টিকে সমর্থন করে বলেছেন, এটা আসলে টাকার বিনিময়ে যৌনতা নয় বরং এটি হচ্ছে শিক্ষার পরিবর্তে যৌনতা।
এদিকে, বিরোধীরা অভিযোগ করলেও বিষয়টিকে দেহব্যবসার সঙ্গে তুলনা করতে নারাজ সরকার। তাদের যুক্তি, প্রাপ্তবয়স্ক শিক্ষার্থীরা যদি যৌনতার পরিবর্তে ড্রাইভিং শিখতে চান, এতে সরকারের কিছু করার থাকে না।
সরকার থেকে সবুজ সিগন্যাল পাওয়ার পর থেকেই ‘রাইড ফর এ রাইড’ এর জন্য ইন্টারনেটে সার্চের সংখ্যা বেড়ে গেছে।

No comments:

Post a Comment

Post Top Ad