কঙ্গনার সঙ্গে শারীরিক সম্পর্ক ছিল আদিত্য পাঞ্চোলীর! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 6 August 2018

কঙ্গনার সঙ্গে শারীরিক সম্পর্ক ছিল আদিত্য পাঞ্চোলীর!

i55
 বিশ বছরের বড় দাপুটে অভিনেতা আদিত্য পাঞ্চোলির সঙ্গে শারীরিক সম্পর্ক ছিলো কঙ্গনার। বিষয়টি অবাক করার মতো হলেও সত্যি। ক’দিন আগেই আদিত্য ও তার পুত্র জিয়া খান হত্যা মামলার সঙ্গে জড়িয়েও আলোচনায় এসেছিলেন। নিজের জীবনী নিয়ে একটি বই লিখেছেন আদিত্য। আর তাতে তিনি কঙ্গনার সঙ্গে নিজের সম্পর্কের কথা বর্ণনা করেছেন। শুধু তাই নয়, কঙ্গনার সঙ্গে শারীরিক সম্পর্কের কথাও তিনি এ বইতে লিখেছেন। সম্প্রতি এ বইটি নিয়ে বলতে গিয়ে আদিত্য পাঞ্চোলি বলেন, বইটিতে আমি কোন কিছুই লুকাইনি। বলিউডের ক’জন অভিনেত্রীর সঙ্গে আমার সম্পর্ক ছিল। তার মধ্যে কঙ্গনা একজন। তার সঙ্গে মানসিক, শারীরিক সব ধরনের সম্পর্ক আমার ছিল। প্রমাণসহ সব দিতে পারবো আমি। প্রেম কখনও বয়স মানে না। সেটাই প্রমাণ করেছে কঙ্গনার সঙ্গে আমার সম্পর্কটি। সব মিলিয়ে আশা করছি বইটি সবার ভাল লাগবে। এদিকে আদিত্যের এমন বক্তব্যে আলোচনার ঝড় বইছে বলিউডে। কারণ, আদিত্য-কঙ্গনার সম্পর্কের বিষয়টি কখনও মিডিয়ায় আসেনি। তাই সবাই চমকেছেন বিষয়টি জেনে। তবে এ বিষয়ে একদমই মাথা ঘামাতে চান না কঙ্গনা। এ বিষয়ে মিডিয়াকে তিনি জানিয়েছেন, কে কি লিখলো তাতে আমি কান দিতে রাজি নই। অনেকে আলোচনায় আসার জন্য অনেক কিছুই করে। এটা বলিউডে নতুন নয়। তাই বিষয়টি নিয়ে আমি মাথা ঘামাতে চাই না।

No comments:

Post a Comment

Post Top Ad