শারীরিক সম্পর্কে করলে বিয়ে জরুরি নয়! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 6 August 2018

শারীরিক সম্পর্কে করলে বিয়ে জরুরি নয়!


বলিউড নায়ক সিদ্ধার্থ মালহোত্রা। সম্প্রতি তিনি মুখ খুলেছেন তার বিয়ে নিয়ে। তিনি বলেন, ‘একসঙ্গে থাকতে গেলে বিয়ে জরুরি কোনো বিষয় নয়। লিভ ইন সম্পর্কটাও খুব অন্তরঙ্গ হতে পারে। বিয়েকে খুব প্রয়োজনীয় বলে মনে করি না। লিভ ইন সম্পর্কের মাধ্যমে পরস্পরকে বোঝা যায়। দুজনের মন্দ ও ভালো সময়ে একে অপরের পাশে দাঁড়ানো যায়। দুজনের মাঝে বোঝাপড়া ভালো হলে বিয়ে করেই একসঙ্গে থাকতে হবে কেন? আর বোঝাপড়া ভালো না হলে বিয়ে করলেই কি একসঙ্গে থাকা যায়?’
শুধুমাত্র শারীরিক সম্পর্কের জন্য লিভ ইন সম্পর্ককে দোষ কিছু মনে করেন না তিনি। 
তিনি আরো বলেন, ‘শুধুমাত্র একসঙ্গে থাকার জন্য বিয়ের প্রয়োজন নেই। কিন্তু সংসার, কিংবা সন্তানের বাবা হতে চাইলে বিয়ের দরকার আছে। বাবা হতে চাইলে, অবশ্যই বিয়ে করতে চাইবো। পরিবারের কর্তা হিসেবে সন্তানকে নিরাপত্তা দিতে চাইবো।’ 

No comments:

Post a Comment

Post Top Ad