বন্যাদুর্গত কেরালাকে আরও ৫০০ কোটি টাকা সাহায্য - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 18 August 2018

বন্যাদুর্গত কেরালাকে আরও ৫০০ কোটি টাকা সাহায্য


আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আকাশপথে বন্যা পরিস্থিতি পরিদর্শন করার সময় তাঁর সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী পি বিজয়ন, রাজ্যপাল পি সতশিবম এবং একাধিক সরকারি আধিকারিক। বন্যাদুর্গত কেরালাকে কেন্দ্রীয় সরকার পাঁচশো কোটি টাকা আর্থিক সাহায্য করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। এছাড়াও, বন্যায় মৃতদের পরিবারপিছু ২ লাখ এবং গুরুতর আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। উল্লেখ্য, এর আগে বন্যাদুর্গত কেরালাকে ১০০ কোটি টাকা দিয়েছে কেন্দ্রীয় সরকার।   

উল্লেখ্য, কেরালায় বন্যা পরিস্থিতি বিধ্বংসী আকার নিয়েছে। রাজ্যে প্রধান বিরোধী দল কংগ্রেস অভিযোগ করেছে, রাজ্য সরকার পরিস্থিতির মোকাবিলায় ব্যর্থ। অবিলম্বে রাজ্যে সেনা মোতায়েন করা হোক।  ইতিমধ্যে রাজ্যে বন্যা ও ধসে ৩২৪ জন মারা গিয়েছে। প্রায় ৩ লাখ লোক ত্রাণ শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। 

সংযুক্ত আরব আমিরশাহী (UAE) কেরালায় বন্যা দুর্গতদের সাহায্য করার জন্য বিশেষ কমিটি গঠন করেছে। 

No comments:

Post a Comment

Post Top Ad