‘মেয়ে দত্তক নিয়েছি, খবরটা লুকিয়ে রাখতেই চেয়েছিলাম’ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 6 August 2018

‘মেয়ে দত্তক নিয়েছি, খবরটা লুকিয়ে রাখতেই চেয়েছিলাম’

এতদিন অনেক কষ্টেই মনের ভিতর লুকিয়ে রেখেছিলেন একথা। কিন্তু আর যেন তা পারলেন না জনপ্রিয় সঙ্গীতশিল্পী কুমার শানু। এতদিন যে সমাজকে ভয়ে পেয়ে, মেয়ের আসল পরিচয় লুকিয়েছিলেন শানু। তা সম্প্রতি স্পষ্ট জানিয়ে দিলেন ন্যাশনাল টেলিভিশন চ্যানেলে।

তিনি বলেন, আসলে সমাজকে খুব ভয় পেতাম। ভাবতাম সমাজ যদি জানতে পারে, তাহলে আমার মেয়ের সঙ্গে কী ব্যবহারটা তারা করবে। আমার মেয়ে যদি জানতে পারে, তাহলে সে কীভাবে ব্যাপারটা নেবে। তবে এখন আর সেই ভয় নেই। শ্যাননের মতো মেয়ে পেয়ে আমি গর্বিত।একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী, এই শোতে এসে কুমার শানু বলেন, শ্যাননকে যে ২০০১ সালে দত্তক নিয়ে ছিলাম, তা আমি কাউকে জানাতে চায়নি ৷ সবার কাছ থেকেই আসল কথাটা গোপন রাখতে চেয়েছিলাম।
একই সঙ্গে কুমার শানু বলেন, শ্যানন খুব পরিশ্রমী। শ্যানন জানে জীবনে কী করতে হবে। আর সবচেয়ে বড় ব্যাপার হলিউডে শ্যাননের জন্যই আমি জনপ্রিয়। শ্যাননের বাবা হিসেবে।
কুমার শানুর কন্যা শ্যানন ছোট থেকেই ভালো গায়িকা। বেশ কিছু ব্যক্তিগত গানের ভিডিও রয়েছে শ্যাননের।এমনকী, শ্যানন গান গেয়েছে জাস্টিন বিবরের সঙ্গেও।

No comments:

Post a Comment

Post Top Ad