শাহরুখের ‘ধুম’! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 6 August 2018

শাহরুখের ‘ধুম’!

বলিউডের আলোচিত সিক্যুয়েল সিনেমা 'ধুম'। ইতোমধ্যেই এর তিনটি সিরিজ মুক্তি পেয়েছে। এবার চতুর্থ সিরিজ নিয়ে হাজির হতে যাচ্ছে যশ রাজ ফিল্মস।‘ধুম’ এর চতুর্থ সিরিজের মুখ্য চরিত্রে দেখা যেতে পারে শাহরুখ খানকে। এমনটাই শোনা যাচ্ছে বলিউড পাড়ায়। যদিও এর শোনা গিয়েছিল ব্লকবাস্টার ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজির পরের ছবিতে সালমান খান থাকতে পারেন।
কিন্তু ফিল্মফেয়ার-এর সাম্প্রতিক প্রতিবেদন বলছে যে ভাইজান নয়, ‘ধুম ৪’-এ থাকছেন বলিউডের বাদশা শাহরুখ। যশ রাজ ফিল্মস-এর ‘থাগস অফ হিন্দুস্তান’ এর ফার্স্ট লুক প্রকাশের পরই ‘ধুম ৪’ এর বিষয়ে অফিসিয়াল ঘোষণা করে হবে বলে মনে করা হচ্ছে। ‘ধুম ১’-এ জন আব্রাহামের বাইক স্টান্ট, ‘ধুম ২’-এ হৃত্তিক রোশনের ছদ্মবেশ এবং ‘ধুম ৩’-এ আমির খানের টুইন চমকের পরে ‘ধুম ৪’-এ শাহরুখ কী নিয়ে আসেন, সেটাই এখন দেখার বিষয়।
আনন্দ এল রাই-এর ‘জিরো’-র পর মহাকাশচারী রাকেশ শর্মার বায়োপিক ‘স্যালুট’-এর জন্য শাহরুখ খানের শ্যুটিং শুরু করার কথা। কিন্তু ‘ধুম ৪’-এর কাজ শুরু হলে পিছিয়ে যেতে পারে ‘স্যালুট’-এর কাজ।

No comments:

Post a Comment

Post Top Ad