মালদায় মিড ডে মিল খাওয়ার মেনুতে যোগ হতে চলেছে মাশরুম - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 3 August 2018

মালদায় মিড ডে মিল খাওয়ার মেনুতে যোগ হতে চলেছে মাশরুম



 অর্ক রায়, মালদা : মালদা জেলার জেলা প্রশাসনের পক্ষ থেকে মিড ডে মিলের খাবারের মেনুতে যোগ হতে চলেছে মাশরুম । একদিকে পুষ্টিকর অপরদিকে ভিন্ন স্বাদ দুটোকে একসাথে করে এবার মালদায় বিভিন্ন স্কুলের মিড ডে মিলের সংযোজন হতে চলেছে। এর কারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন স্কুলের দুই জন করে রাঁধুনিকে জেলার একটি বড় রেস্টুরেন্টের রাধুনী দ্বারা হাতে কলমে শিক্ষা দেওয়া হচ্ছে। তারা আবার ফিরে গিয়ে বিভিন্ন ব্লকের রাঁধুনিদের হাতে কলমে রান্না গুলি তৈরি করতে শিখিয়ে দিবেন।
এছাড়াও বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী দের এই পুষ্টিকর মাশরুম চাষ করার পদ্ধতি শিখিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন এবং মিড ডে মিলে ব্যবহারের কারণে বড় ধরনের অর্থ উপার্জনেরও পথ বেরিয়ে আসবে এই স্বনির্ভর গোষ্ঠীর। তাই রেস্টুরেন্টের স্বাদে মিড ডে মিল খাবার ও মাশরুম এবার থেকে পাতে পড়তে চলেছে মালদার বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের।     

No comments:

Post a Comment

Post Top Ad