মন্ত্রীর উপস্থিতিতে জনসংযোগ কর্মসূচি, সরকারি সুযোগ-সুবিধা প্রদান - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 3 August 2018

মন্ত্রীর উপস্থিতিতে জনসংযোগ কর্মসূচি, সরকারি সুযোগ-সুবিধা প্রদান


অর্ক রায়, মালদা : মালদার হবিবপুর ব্লক প্রশাসনের উদ্যোগে জনসংযোগ কর্মসূচি পালন ও সরকারি সুযোগ-সুবিধা প্রদান অনুষ্ঠান। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হলো জিত মঞ্চে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, রাজ্যে প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্র,মালদা জেলা পরিষদের সভাধিপতি সরলা মুর্মু, বিধায়িকা সাবিনা ইয়াসমিন সহ অন্যান্য আধিকারিকরা।  শুক্রবার সকাল দশটা নাগাদ, আদিবাসী নৃত্যের মাধ্যমে বরণ করা হয় মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষকে।প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী। আদিবাসী অধ্যুষিত এলাকায় প্রায় ৫০০ জন আদিবাসীকে বিভিন্ন সরকারি সুযোগ প্রদান করা হয়। কন্যাশ্রী, সবুজ সাথী, ক্রীড়া সামগ্রী, মানবিক ভাতা, জাতিগত শংসাপত্র সহ বিভিন্ন প্রকল্পের আর্থিক ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হয়।  বৃহস্পতিবার জেলা সফরে মালদা এসে পৌঁছান উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। শুক্রবার সকালে তিনি পৌঁছান সেখানে। আদিবাসীদের বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা হয় এই অনুষ্ঠানের মাধ্যমে।

No comments:

Post a Comment

Post Top Ad