শহরে ২৮ বছরে প্রথম শিশুর জন্ম - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 15 August 2018

শহরে ২৮ বছরে প্রথম শিশুর জন্ম

ইতালির শহরে ২৮ বছরে প্রথম শিশুর জন্ম
রোম, ২৯ জানুয়ারি- দীর্ঘ ২৮ বছর পর এই প্রথম এক নবজাতকের জন্ম হয়েছে ইতালির উত্তরাঞ্চলের শহর ওসটানায়।  তার নাম রাখা হয়েছে পাবলো। গত সপ্তাহে তুরিন নামের এক হাসপাতালে পাবলোর জন্ম হয়েছে। তার জন্মের মধ্য দিয়ে শহরের জনসংখ্যা একজন বেড়ে দাঁড়াল ৮৫। ইটালির সংবাদপত্র ‘লা স্টাম্পা’র খবরে এ তথ্য জানা যায়।
ওসটানার মেয়র গিয়াকোমো লোমবার্দো জানান, গত শতকের শুরুতে এই শহরে জনসংখ্যা ছিল এক হাজারের মতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে শহরের জনসংখ্যা কমতে থাকে। ১৯৭৫ সাল থেকে শহরের জনসংখ্যা দ্রুত কমতে থাকে। পরের ১০ বছরে, ১৯৭৬ থেকে ১৯৮৭ সালের মধ্যে এই শহরে জন্ম নেয় মাত্র ১৭টি শিশু।
ইতালির প্রায় সব ছোট শহরে জনসংখ্যা কমছে। এর কারণ তরুণরা কাজের সন্ধানে ছোট শহর ছেড়ে পাড়ি জমাচ্ছে বড় শহরে। নতুন শিশু পাবলোর বাবা জোসে ও মা সিলভিয়াও বছর পাঁচেক আগে এ শহর ছেড়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু শহরের পাশে পাহাড়ে চাকরি পেয়ে যাওয়ায় তারা থেকে যান।

No comments:

Post a Comment

Post Top Ad