তসলিমার সঙ্গে সম্পর্ক প্রিয়াঙ্কার! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 26 August 2018

তসলিমার সঙ্গে সম্পর্ক প্রিয়াঙ্কার!

তসলিমা নাসরিনের সঙ্গে বন্ধুত্ব পাতলেন প্রিয়াঙ্কা চোপড়া!
একজন কট্টরপন্থী নারীবাদী লেখিকা। মহিলাদের প্রাপ্য সম্মানের জন্য কথা বলে এবং পুরুষতান্ত্রিক সমাজ কিংবা ধর্মীয় গোড়ামির বিরুদ্ধে সোচ্চার হয়ে তিনি নিজের দেশ ছাড়া।
অন্যজন পেয়েছেন বিশ্ব সুন্দরীর খেতাব। বলিউড থেকে হলিউড সর্বত্রই দাপিয়ে বেড়াচ্ছেন নিজের অভিনয়ের গুণে। এবার এ দুজসই পাতলেন বন্ধুত্ব!
প্রথম জন তসলিমা নাসরিন এবং দ্বিতীয় জন হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।
কিছুদিন আগে সাংবাদিকদের সামনে প্রিয়াঙ্কা বলেন, তার জীবনে পুরুষের প্রয়োজন নেই। একমাত্র সন্তান উৎপাদন ছাড়া আর কিছুর জন্যই তার পুরুষের দরকার পড়বে না। এই বলেই থেমে থাকেননি প্রিয়াঙ্কা। তিনি বলেন, তার প্রেমিক যদি সম্পর্কে থেকে তাকে ঠকান, তবে তিনি তাকে মারধর করবেন। প্রিয়াঙ্কার এই মন্তব্য জুড়ে প্রচুর বিতর্ক তৈরি হয়েছে। নিন্দুকরা প্রিয়াঙ্কাকে এই মন্তব্যের জন্য একচোট নেওয়ার সুযোগও ছাড়ছেন না।
ঠিক এই সময়ই প্রিয়াঙ্কার পাশে দাঁড়ালেন তসলিমা। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে প্রিয়াঙ্কার এই বক্তব্যকে সাধুবাদ জানিয়ে লেখিকা বলেন, ‘আজকাল বলিউডের অভিনেত্রীরা সত্যি কথা বলেন না। সবসময় ডিপ্লোম্যাটিক থাকতে চেষ্টা করেন। কিন্তু সোজাসাপটা কথা বলছেন প্রিয়াঙ্কা। ওর ড্যাম কেয়ার স্বভাব প্রশংসার দাবি রাখে।’
স্বভাবতই লেখিকাকে পাশে পেয়ে উচ্ছ্বসিত নায়িকা। তিনিও তসলিমার প্রশংসা করতে গিয়ে বলেন, ‘তিনি তসলিমার লেখার একজন বড় ভক্ত।  শুধু তাই নয়, তসলিমাকে টুইটারে আলাদাভাবে ধন্যবাদও জানিয়েছে প্রিয়াঙ্কা।
তসলিমা, প্রিয়াঙ্কার যে বন্ধুত্ব সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে সবার নজর কাড়ছে, তা ঠিক কতদূর এগোয় এখন সেটাই দেখার।

No comments:

Post a Comment

Post Top Ad