‘পরের বার ছাতাটা আমার হাতেই থাকবে’ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 26 August 2018

‘পরের বার ছাতাটা আমার হাতেই থাকবে’


বলিউডে পা রেখেছেন অনেকদিন হলো কিন্তু সেভাবে বাজিমাত করতে পারেননি অভিনেত্রী পরিনীতি চোপড়া। গ্ল্যামার আর ফ্যাশনের জোরে বলিউডে টিকে থাকলেও সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যমে টুইটারে ভক্তদের সমালোচনার মুখে পড়েছেন পরীনীতি। সম্প্রতি একটি বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নিতে দুবাই গিয়েছেন পরিনীতি। আর সেখানেই সমুদ্রে সৈকতে কাটানো কিছু মুহুর্তের ভিডিও আপ্লোড করেন তিনি।
যাতে দেখা যায় সমুদ্রে সৈকতে হাঁটছেন পরিনীতি আর তার মাথার উপরে ছাতা ধরে আছেন তার একজন সহকারী। এই ভিডিওটি নিয়ে তীব্র সমালোচনা ঝেড়েছেন তার ভক্তরা। কেউ কেউ মন্তব্য করেন নিজের ছাতাটি নিজে ধরলে তারকাখ্যাতি কমে যাবেনা` কেউ কেউ আবার টিপ্পনি কেটে বলেছেন `নিশ্চয়ই ছাতাটির ওজন ১০০ কেজি ছিল`।
এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে ভিডিওটি ডিলেট করে দেন পরিনীতি চোপড়া। এবং পরবর্তীতে এক ফেসবুক পোষ্টের মাধ্যমে জানান ‘পরের বার থেকে ছাতাটা আমার হাতেই থাকবে, ধন্যবাদ সবাইকে’।

No comments:

Post a Comment

Post Top Ad