‘সিঙ্গেল মাদার’ প্রিয়াঙ্কা সরকার। রাহুল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছাড়াছাড়ির পর একা থাকছেন তিনি। নিজের ছেলে সহজকেও বড় করে তুলছেন এই সিঙ্গেল মাদার। স্বামী বিহীন সংসারে ছেলেকে বড় করে তুলতে ভীষণ বেগও পেতে হচ্ছে তাকে।
এটা ছিল তার বাস্তব জীবনের চিত্র। তবে তার এই চিত্রটি এবার রূপালী পর্দায় ধারণ করেছে পরিচালক বিরসা দাসগুপ্ত। সেখানে তিনি সুনিপুনভাবে তুলে ধরেছেন সিঙ্গেল মাদারদের জীবনের গল্প। পাঁচজন লড়াকু নারীর চরিত্র উঠে এসেছে তার এই সিনেমায়। তাতে সুজির চরিত্রে রূপদান করছেন প্রিয়াঙ্কা সরকার।
নিজের জীবনের কাহিনী বলতে গিয়ে প্রিয়াঙ্কা বলেন, আমাকে সিঙ্গেল মাদার বলে অনেক কথা শুনতে হয়েছে। মা হয়ে কেন অন্যরকম পোশাক পরে ছবি আপলোড করেন? আপনার পোশাক দেখে ছেলে কী শিখবে? ছেলেকে স্কুলে দিয়ে কোথায় যান? গত রাতে বাড়িতে কে এসেছিল?
তাছাড়া তীব্র আক্রমণের মুখে দেহ ব্যবসার সঙ্গে যুক্ত, এই ধরণের কথাও শুনতে হয়েছে। বিয়ে করলে ছেলের ওপর প্রভাব পড়বে, এমনো কথা এসে বলতো তারা। এর মধ্যে আমি ছেলেকে নিয়ে একা থাকছি।
তবে এসব কথা শুনতে শুনতে এখন আর গায়ে নেন না বলেও জানান প্রিয়াঙ্কা বরং এসবের সঙ্গে অভ্যস্ত হয়ে গেছেন তিনি।
সিঙ্গল মাদারদের দেখে এখন থেকে মানুষ যাতে এই ধরনের ভিত্তিহীন কথা বলা বন্ধ করেন, সেই প্রত্যাশা রয়েছে তার। সবকিছু মিলিয়ে মানুষ যাতে অন্যকে অপমান, অপদস্ত করার আগে হাজার বার ভাবেন, সেই আশা প্রকাশ করেন কলকাতার এই অভিনেত্রী।
প্রসঙ্গত, ১০ আগস্ট মুক্তি পেয়েছে বিরসা দাসগুপ্তের ‘ক্রিসক্রস’। এই সিনেমায় পাঁচ নারীর চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার, সোহিনী, জয়া আহসান, নুসরাত এবং মিমি চক্রবর্তী।

No comments:
Post a Comment