‘২০ বছরের ছোট’ বিয়ে করেছি, আমার কী ৫০ হয়েছে? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 13 August 2018

‘২০ বছরের ছোট’ বিয়ে করেছি, আমার কী ৫০ হয়েছে?

চলচ্চিত্রে ‘ম্যাডাম ফুলি’ খ্যাত নায়িকা সিমলা
চলচ্চিত্রে ‘ম্যাডাম ফুলি’ খ্যাত নায়িকা সিমলা। বেশ কিছুদিন চলচ্চিত্র থেকে লাপাত্তা ছিলেন তিনি। এরপর হঠাৎ করে চলতি বছরের শুরুতে খবরের শিরোনাম হয়েছেন, অসম কোন পাত্রকে বিয়ে করে। সে খবরে প্রকাশ পায়, নিজের চেয়ে প্রায় ২০ বছরের ছোট ছেলেকে বিয়ে করেছেন তিনি।
পাত্র স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কবর’র প্রযোজক মাহি বি জাহান। দুজন নাকি বিয়ে করে লন্ডনে হানিমুনও করেছেন। তবে ওই সময়, খবরের বিপরীতে কোন কথা বলেননি সিমলা। এমনকি বারবার ফোন করেও তাকে পাওয়া যায়নি। উল্টো তার মোবাইল বন্ধ পাওয়া যায়।


যার ফলে অনেকেই ধরেই নিয়েছেন, বিয়ের ঘটনা সত্য। না হয় সিমলার পক্ষ থেকে প্রতিবাদ জানানো হতো। এদিকে এবার এতোদিন পরে এসে গর্জে উঠলেন সিমলা। বললেন, সত্যিই ওই সময় দেশে ছিলাম না। আমার ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবারসহ সকল যোগাযোগের মাধ্যম বন্ধ ছিল। আমি ওই সময় ব্যবহার করিনি। তাই প্রতিবাদও জানাতে পারিনি।
আমি তো চোর নই যে, বিয়ে করে থাকলে কাছের মানুষদের না জানিয়ে করবো। কার্যত এখনো আমার কী বিয়ের বয়স হয়নি? তাহলে এতে এতো লুকোচুরি করবো কেন? মিডিয়ার খবর দেখে আমি বিস্মিত হয়েছি। তাতে প্রকাশ পেয়েছে, আমি নাকি বয়সে আমার চেয়ে ২০ বছরের ছোটকে আপন করে নিয়েছি।
আমার বয়স কী তাহলে ৫০? আমি ওই সময় ভারতে সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলাম। তাই বাংলাদেশের কোন গণমাধ্যম কর্মীর নাম্বার ফোনে ছিল না, তাই প্রতিবাদ করতে পারিনি। তাছাড়া ওই সময় সিনেমায় এতো মনোযোগি ছিলাম, যার ফলে খবরটি আমার নজরেই আসেনি।
ওই সময় অর্পণ রায়চৌধুরীর হিন্দি ছবি ‘সফর’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলেন সিমলা। ছবিতে তার নায়ক হিসেবে কাজ করেছেন যশ আরোরা। জানা গেছে, এ মাসের শেষের দিকে ছবিটির ডাবিং করতে ফের মুম্বাই যাবেন সিমলা।

No comments:

Post a Comment

Post Top Ad