মেসির ভাইয়ের কারাদণ্ড - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 17 August 2018

মেসির ভাইয়ের কারাদণ্ড

অবৈধ অস্ত্র রাখার অভিযোগে লিওনেল মেসির বড় ভাই মাতিয়াস মেসিকে কারাদণ্ড দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার রোজারিওর একটি আদালত আড়াই বছরের কারাদণ্ড দিয়েছে তাকে। কিন্তু এই শাস্তির জন্য মাতিয়াসকে জেলে যেতে হবে না। শাস্তির পরিবর্তে আগামী আড়াই বছর সামাজিক কর্মকাণ্ডমূলক কাজ করলেই নিজের অপরাধ থেকে মুক্তি পাবে মেসির ভাই।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম লা ক্যাপিটাল জানিয়েছে, মামলার তদন্ত কর্মকর্তারা মাতিয়াসের সঙ্গে এ নিয়ে চুক্তিতে পৌঁছার পর এমন রায় দিয়েছেন আদালত।
গতবছর পারানা নদীতে মাতিয়াসের বিধ্বস্ত নৌকার মধ্যে অস্ত্র পাওয়া যায়। নৌকার আশে পাশে রক্তের দাগ থাকায় সন্দেহ জাগে নিরাপত্তাকর্মীদের মনে।পরে আহত অবস্থায় হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।কিন্তু কিছুদিনের মধ্যেই জামিনে মুক্তি পান মাতিয়াস।
মাতিয়াসের আইনজীবীর দাবি, ওই অস্ত্র মাতিয়াসের নয়। স্যান্ড ব্যাংকের সঙ্গে ধাক্কা লাগাই আহত হন তিনি। তবে তদন্তে মিলেছে, ওই অবৈধ আগ্নেয়াস্ত্র তারই। ফলে তাকে শাস্তি দিয়েছেন আদালত।
মাতিয়াস বিরুদ্ধে আইন ভাঙার অভিযোগ এটিই প্রথম নয়। ২০০৮ সালেও একবার কোমরে বেল্টের সঙ্গে পিস্তল রাখার দায়ে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। এছাড়া মাদক সেবনের দায়ে একবার শাস্তি পান তিনি।

No comments:

Post a Comment

Post Top Ad