
বলিউডের ছোট পর্দার অভিনেত্রী সারা খান। ‘স্বপ্না বাবুল কা... বিদায়’ টিভি শো করে তিনি এখন বেশ জনপ্রিয়। কিছুদিন আগে তার বাথটাবে স্নানের দৃশ্য ভাইরাল হয়ে গিয়েছিল।
সেবার বলেছিলেন, বোনের সঙ্গে স্নান করার সময়ে ভুল করে ভিডিও আপলোড হয়ে গিয়েছিল। কিন্তু এবার নিজেই বিকিনি পড়া ছবি আপলোড করলেন এ নায়িকা। আর এতেই সমালোচনার মুখে পড়তে হয় নায়িকাকে।
সম্প্রতি দুবাইতে ছুটি কাটাতে গিয়েছিলেন সারা খান। আর সেখানে হোটেলের বাহিরে বিকিনি পড়া একটি ছবি ইনাস্ট্রাগ্রামে পোস্ট করেন অভিনেত্রী।

এরপরেই তোপের মুখে পড়তে হয়েছে এ নায়িকাকে। তার ছবিতে অনেকেই প্রশ্ন ছুড়েছেন, মুসলিম কন্যা হয়ে কেন এমন পোশাক পড়েছ? কেউ কমেন্টে লিখেছেন, তোমার মুসলিম হওয়ার যোগ্যতা নেই।
কয়েকজন প্রশংসা করলেও বেশিরভাগই আঙুল তুলেছেন তার পোশাকের দিকে। কেউ কেউ আবার বলেছেন, নগ্নতাই সারার বেশি পছন্দ।
তবে এ নিয়ে এখনো মুখে কুলূপ এঁটে বসে আছেন অভিনেত্রী।
No comments:
Post a Comment