
‘রাফতা রাফতা’ গানের কথা মনে আছে? ১৯৭৩ সালের ‘কাহিনী কিসমত কি’ ছবির জনপ্রিয় গান এটি। এক সময় মানুষের মুখে যে গানটি দু’ একটি লাইন শোনাই যেতো। এবার ধর্মেন্দ্রর বিখ্যাত সেই গানের নতুন ভার্সনে ধরা দেন সালমান এবং সোনাক্ষীকে।
মিডিয়াকে ধর্মেন্দ্র কিছুদিন আগেই জানান, ‘রাফতা রাফতা’ গানটা এবার দেখা যাবে নতুনভাবে। সালমান ও সোনাক্ষী ছাড়াও এই গানে অভিনয় করেছেন বিখ্যাত অভিনেত্রী রেখাকে (যাকে অরিজিনাল ভার্সনেও দেখা গিয়েছিল), সানি ও ববি দেওলকে দেখা যাবে।
ভারতীয় গণমাধ্যমকে ধর্মেন্দ্র জানান, আমার ধারণা এটা আমার কর্মফল যে আমি যখনই ইন্ডাস্ট্রির কাউকে ডাকি, তারা আমাকে সহায়তা করেন। আমার যখনই কাউকে প্রয়োজন হয়, সমগ্র ইন্ডাস্ট্রি আমার পাশে থাকে।
অভিনেতা এই গানের অংশ হিসাবে সালমান ও সোনাক্ষীকে ধন্যবাদ জানিয়েছেন। সলমান একজন খুব ভালো মানুষ। আমি তাকে পছন্দ করি। তিনি বেশ ভালো মানুষ এবং সোনাক্ষী আমার মেয়ের মতো।
৮২ বছরের এই অভিনেতা রেখার সঙ্গে কিমাত, বাজি, কর্তব্য, গজব, ঝুটা সাচ ইত্যাদি বিভিন্ন ছবিতে অভিনয় করেছেন। রেখার প্রশংসা করে তিনি বলেন, রেখার সঙ্গে আমার বহু পুরনো বন্ধুত্ব। আমরা একসঙ্গে অনেক ছবিতে কাজ করেছি।
‘ইয়ামলা পাগলা দিওয়ানা ফির সে’ ছবিতে ধর্মেন্দ্র, সানি দেওল এবং ববি দেওল অভিনয় করেছেন। শত্রুঘ্ন সিনহাকে একটা বিশেষ ভূমিকায় এই ছবিতে দেখা যাবে।
নবনিয়াত সিং পরিচালিত ‘ইয়ামলা পাগলা দিওয়ানা ফির সে’ আগামী ৩১ আগস্ট মুক্তি পাবে।
No comments:
Post a Comment