ঐশ্বরিয়ার জন্য এখনও সলমনের বুকে ক্ষত! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 13 August 2018

ঐশ্বরিয়ার জন্য এখনও সলমনের বুকে ক্ষত!


সলমন খান-কি এখনও পুরোপুরি ভুলতে পারেননি ঐশ্বরিয়া রাইকে? কি অবাক লাগছে তো শুনতে? তবে ‘লাভরাত্রি’ ট্রেলার মুক্তি পাওয়ার দিন কিন্তু এমনই আভাস দিলেন সালমান খান।
সম্প্রতি আয়ুষ শর্মা এবং ওয়ারিনা হুসেনের ‘লাভরাত্রি’-র ট্রেলর মুক্তির দিন মঞ্চে হাজির হন সালমান খান। এবং, সেখানেই তাঁকে নবরাত্রি অনুষ্ঠানের সেরা মুহূর্ত নিয়ে প্রশ্ন করা হয়। সাংবাদিকদের প্রশ্ন শুনে প্রথমে হেসে ফেলেন ‘ভাইজান’। পরে বলেন, তাঁর কাছে নবরাত্রির সবচেয়ে উল্লেখযোগ্য মুহূর্ত হল ‘ঢোলি তারো’।

অর্থাত, ‘হাম দিল দে চুকে সনম’-এর গান ‘ঢোলি তারো’-র শুটিংই তাঁর কাছে সবচেয়ে বড় নবরাত্রি ইভেন্ট। বিচ্ছেদের পর এক যুগের বেশি পার হয়ে গেলেও, এখনও কি প্রাক্তন প্রেমিকা ঐশ্বরিয়া রাই বচ্চনকে ভুলতে পারেননি সালমান খান? এবার এমন প্রশ্নই উঠতে শুরু করেছে।
‘হাম দিল দে চুকে সনম’-এর সময় থেকেই ঐশ্বরিয়া রাই-এর সঙ্গে সম্পর্কে জড়ান সালমান খান। দু’জনের মধ্যের সম্পর্ক নিয়ে যখন তোলপাড় হয়ে যায় বলিউড, সেই সময় আচমকাই রাই-এর সঙ্গে সালমানের সম্পর্ক ভেঙে যায়। শুধু তাই নয়, সালমান খানের সঙ্গে আর কখনও কোনওদিন অভিনয় করবেন না বলেও জানিয়ে দেন ঐশ্বরিয়া।
পাশাপাশি সালমান তাঁর ওপর মানসিক অত্যাচারের পাশাপাশি শারীরিক অত্যাচারও করতেন বলে অভিযোগ করেন রাই। পাশাপাশি সালমান তাঁর গায়ে হাত তুলতেন বলেও করা হয় অভিযোগ। যদিও, ঐশ্বরিয়ার একের পর এক অভিযোগ সামনে আসার পরও এ বিষয়ে পাল্টা কোনও মন্তব্য করেননি সালমান খান।

No comments:

Post a Comment

Post Top Ad