‘পর্ন তারকা নই, দৃশ্যে বাস্তবের সেক্স দেখানো হয়নি’ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 11 August 2018

‘পর্ন তারকা নই, দৃশ্যে বাস্তবের সেক্স দেখানো হয়নি’

‌‘স্যাকরেড গেমস’। নেটফ্লিক্সের ব্যাপক আলোচিত এই টিভি সিরিজটি। এখানে সুভদ্রা চরিত্রে দেখা গেছে রাজশ্রী দেশপান্ডেকে। ‘স্যাকরেড গেমস’ এ বেশ বোল্ড দৃশ্যে অভিনয় করতে দেখা গেছে রাজশ্রীকে। এই চরিত্রে অভিনয়ের জন্য বেশ প্রশংসাও কুড়িয়েছেন এই অভিনেত্রী। কারণ ওয়েব সিরিজের কিছু বোল্ড চরিত্রে তিনি ছিলেন।
সেখানে স্বামী-স্ত্রীর প্রেমের একটি দৃশ্যে প্রয়োজনের খাতিরেই ব্লাউজ খুলতে হয় রাজশ্রীকে। আর সে দৃশ্য পর্ন সাইটগুলোতে ভাইরাল হওয়ার পর কার্যত হেনস্তার শিকার হতে হচ্ছে এই অভিনেত্রীকে।এ দৃশ্য পর্ন সাইটগুলোতে ছড়ানো নিয়ে আক্ষেপও প্রকাশ করেছেন তিনি।
প্রশ্ন তোলা হচ্ছে তিনি পর্ন তারকা কি না। আর এর ব্যাখ্যায় সম্প্রতি স্পটবয়কে দেয়া সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেছেন, মোটেও পর্ন তারকা নই। ওই দৃশ্যে বাস্তবের সেক্স দেখানো হয়নি। যা দেখানো হয়েছে তাকে ক্যামেরা চিটিং বলে। ভালোবাসার দৃশ্য ছিল। তাই ব্লাউজ খুলেছিলাম।
প্রসঙ্গত, ‘স্যাকরেড গেমস’ ওয়েব সিরিজটি শুরু হওয়ার পর থেকেই এটি বিতর্কে জড়িয়ে পড়েছে। নেটফ্লিক্স ও ওয়েব সিরিজের নির্মাতাদের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে। অভিযোগ এই ওয়েব সিরিজটিতে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে অপমান করা হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad