শাহরুখ ছেলের সঙ্গে বলিউডে পা রাখছেন শ্রীদেবীর ছোট মেয়ে - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 28 August 2018

শাহরুখ ছেলের সঙ্গে বলিউডে পা রাখছেন শ্রীদেবীর ছোট মেয়ে

শাহরুখ পুত্রের সঙ্গে বলিউডে পা রাখছেন শ্রীদেবীর ছোট কন্যা
মুম্বাই, ২৮ আগস্ট- করণ জোহরের হাত ধরেই বলিউডে পা রেখেছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী। এবার জাহ্নবীর বোন খুশির বলিউডে পা রাখার পালা। বহুদিন ধরেই শোনা যাচ্ছিল খুশিও খুব শীঘ্রই বলিউডে পা রাখবেন। শোনা যাচ্ছে, খুশিও নাকি বড় বোন জাহ্নবীর মতোই করণের হাত ধরেই বলিউডে আসছেন।
আর শ্রীদেবীর ছোট কন্যার খুশির বিপরীতে আরও এক তারকা পুত্রকে বলিউডে আনতে চলেছেন করণ। তিনি কে জানেন? আরিয়ান খান। শাহরুখ পুত্রও নাকি বলিউডে ডেবিউ করতে চলেছেন করণ জোহরের হাত ধরেই।
বলিউড টাউনে কান পাতলে শোনা যাচ্ছে, বনি কাপুরের কাছ থেকে তার দুই মেয়ের দায়িত্বই নিজের কাঁধে তুলে নিয়েছেন শ্রীদেবীর ঘনিষ্ঠ বন্ধু করণ জোহর। খুশির জন্য ভালো চিত্রনাট্য তৈরির প্রচেষ্টায় রয়েছেন করণ। খবর এসেছে, খুশির বিপরীতেই শাহরুখ পুত্রকেও বলিউডে আনছেন করণ। যদিও পুরো বিষয়টি এখনও পর্যন্ত গোপন রাখা হয়েছে।
তবে জাহ্নবী, খুশি, আরিয়ানই শুধু নয়, এর আগেও বহু তারকা সন্তানের বলিউড ডেবিউ করিয়েছেন করণ জোহর। আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রারও করণের হাত ধরেই বলিউডে এসেছেন। এমনকি সাইফ-অমৃতা কন্যা সারা আলি খানেরও বলিউডে ডেবিউ একপ্রকার করণের হাত ধরেই হচ্ছে।
এই মুহূর্তে 'সিম্বা' শ্যুটিং করছেন সারা। যদিও এর আগেই সারা 'কেদারনাথ'র ছবির শ্যুটিংও সেরে ফেলেছেন। তবে মাঝে কেদারনাথের শ্যুটিং আটকে যাওয়ায় সারা করণের 'সিম্বা'তে সই করেছিলেন। একপ্রকার করণ যে বলিউডের তারকা সন্তানদের অভিভাবকের ভূমিকা নিয়েছে তা বলাই বাহুল্য।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন

No comments:

Post a Comment

Post Top Ad