আত্মঘাতী বলিউডের ইনি! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 24 August 2018

আত্মঘাতী বলিউডের ইনি!

আত্মহত্যা করলেন বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী অভিজিৎ শিন্ডে। সম্প্রতি মুম্বাইয়ে ভানডুপ এলাকায় নিজের বাড়ি থেকেই উদ্ধার হয়েছে অভিজিতের ঝুলন্ত দেহ।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছেন অভিজিৎ।
জানা যায়, অভিজিতের বাড়ির দরজা নাকি খোলা অবস্থায় দেখে বাড়ির ভিতর ঢোকেন প্রতিবেশীরা। সেখানে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেওয়া হয়। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
রণবীর সিংহ, রণবীর কাপুর, অজয় দেবগণের মতো বলিউডের বহু তারকার সঙ্গে কাজ করেছেন অভিজিৎ (৩২)। তিন মাস আগে স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ হয়। অভিযোগ, দু’বছরের মেয়ের সঙ্গেও নাকি অভিজিৎকে দেখা করতে দিতেন না তার স্ত্রী। এসব কারণেই চরম মানসিক অবসাদে ভুগছিলেন এই সম্ভবনাময় নৃত্যশিল্পী। আর সে কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে মনে করছে পুলিশ।
মুম্বাই মিররের রিপোর্ট অনুযায়ী, নিজের ঘরে সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় অভিজিতের দেহ। তার পাশে একটি সুইসাইড নোট উদ্ধার করে পুলিশ। যেখানে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত টাকা মেয়েকে ট্রান্সফার করার ইচ্ছার কথা লিখে গিয়েছেন অভিজিৎ।
পুলিশ জানায়, গত তিন মাস মেয়েকে নিয়ে নিজের মায়ের সঙ্গে থাকতেন অভিজিতের স্ত্রী। মেয়ের সঙ্গে অভিজিৎকে নাকি দেখাও করতে দিতেন না তিনি। সে কারণেই মানসিক অবসাদে ভুগতেন অভিজিৎ। ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

No comments:

Post a Comment

Post Top Ad