সালমান খান। নামটার সঙ্গেই এক সময় সমার্থক ছিল পোশাকহীন উর্দ্ধাঙ্গের ছবি। বিভিন্ন ছবিতে কোনও না কোনও গানের দৃশ্যায়ণে সালমানকে এভাবে বহুবার দেখেছেন দর্শক। ফের সেই রূপে সালমান শেয়ার করলেন নিজের একটি ছবি।
এই মুহূর্তে ভারতের মাল্টায় রয়েছেন সালমান। তার স্বপ্নের প্রজেক্ট ‘ভারত’ এর শুটিং নিয়ে ব্যস্ত তিনি। সেখানেই সুইমিং পুলে নিজের একটি ছবি শেয়ার করেছেন সালমান।
ক্যাপশনে লিখেছেন, ‘পানি’। তার পরই সে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
আলি আব্বাস জাফরের পরিচালনায় ‘ভারত’ ছবিটি দিয়েই বলিউডে কামব্যাকের কথা হয়েছিল প্রিয়ঙ্কা চোপড়ার। কিন্তু তিনি ব্যক্তিগত কারণে নিজেকে এই প্রজেক্ট থেকে সরিয়ে নেন। সে জায়গায় পরে ক্যাটরিনা কইফকে কাস্ট করা হয়। এই ঘটনার পর প্রিয়াঙ্কার সঙ্গে সালমানের মনোমালিন্য হয়েছে বলে খবর। সদ্য নিক জোনাসের সঙ্গে এনগেজমেন্ট সেরেছেন প্রিায়াঙ্কা।
সেই পার্টিতেও দেখা যায়নি সালমানেকে। সব কিছু ঠিক থাকলে ছবিটি মুক্তি পাবে ২০১৯ এর ঈদে।
No comments:
Post a Comment