বৈঠকের পর মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকে বলেন, "প্রযোজকদের থেকে নিশপাল সিং রানে ও শৈবাল ব্যানার্জি, টেকনিশিয়ানদের তরফে স্বরূপ বিশ্বাস ও অপর্ণা ঘটক, লেখিকাদের থেকে লীনা গাঙ্গুলি, বড় চ্যানেলগুলি যেহেতু বড় ভূমিকা পালন করে তাই স্টার জলসা থেকে চাঁদনি ঘোষ, জি বাংলা থেকে সত্রাক ঘোষ ও কালারস থেকে রাহুল চক্রবর্তী -এই নিয়ে জয়েন্ট কনসিলিয়েশন কমিটি তৈরি হয়েছে। প্রতি মাসে তাঁরা বসবেন। কারোর বিরুদ্ধে কারোর সমস্যা হলে নিজেরা মেটাবেন। আর্টিস্টরাও যাতে বঞ্চিত না হন, সেটা দেখবেন। এই চারটি উইন্ডোকে একটি উইন্ডোতে আনা হয়েছে সবার সুবিধার জন্য। ১৫-১৬ তারিখের মধ্যে পারিশ্রমিক দিতে হবে। যা এগ্রিমেন্টে আছে সেগুলি সব চলবে।"
সৌমিত্র চট্টোপাধ্যায় বলেন,"প্রযোজক, আর্টিস্ট ও টেকনিশিয়ানদের মধ্যে থেকে যাঁরা এসেছেন তাঁদের ধন্যবাদ। সবথেকে বড় ধন্যবাদ মুখ্যমন্ত্রীকে। কারণ, খুব সহজে অনেক জিনিস মিটে গেছে তাঁর জন্য।"

No comments:
Post a Comment