মৃন্ময় নস্কর, বারুইপুর: বারুইপুর মহকুমা আদালত থেকে অটো করে বারুইপুর মহকুমা হাসপাতালে আনার পথে মৃত্যু হল সোনার পুর থানার এক আসামির , মৃতের নাম দীপক মণ্ডল (৪৫) । মদ্যপ অবস্থায় এলাকায় মারামারির অভিযোগে সোনার পুর থানার পুলিশ বন হুগলী ২ পঞ্চায়েতের জয় কৃষ্ণ নগর নোনা থেকে বুধবার রাতে দুইজনকে গ্রেপ্তার করে , তাদের নাম দীপক মণ্ডল ও মুন্না শেখ । বৃহস্পতিবার দুপুরে তাদের বারুইপুর মহকুমা আদালতে তোলা হয় । দুই অভিযুক্তর জামিন ও হয়ে যায় ।
অভিযোগ , দুই ব্যক্তিকে বুধবার রাত ১০ টার সময় জয় কৃষ্ণ নগর নোনার ৬ -১০ জন যুবক চেলা কাঠ দিয়ে বেধড়ক মারে , রাস্তায় অচৈতন্য অবস্থায় পড়ে থাকলে পরে পুলিশ এলাকায় গিয়ে তাদের উদ্ধার করে পরে অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয় । বৃহস্পতিবার দুপুরে আদালতে তোলার পরে যখন জামিন পায় তখন আদালত লক আপেই অসুস্থ হয়ে পড়ে ৪৫ বছরের অসুস্থ অভিযুক্ত দীপক মণ্ডল । তার পর পরিবারের লোকজন ও পুলিশের লোকজন তাকে সেবা করে সুস্থ করার চেষ্টা করে ,এর পর পরিবার ও স্ত্রানিয় লোকজন তাকে অটো করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ।
পরিবারের লোকজনের অভিযোগ ,রাতে জয় কৃষ্ণ নগর এলাকার লোকজন কাঠের চেলা দিয়ে ব্যাপক মারধোর করে তার জেরেই মাথায় আঘাত লেগে রক্তক্ষরন হয়ে অনেক পরে মৃত্যু হয়েছে । যদিও অভিযুক্ত দিপক মণ্ডল জামিন পেয়ে আদালত লক আপে অসুস্থ হয়ে পড়ায় তার বাড়ির লোকজন ও স্থানীয় বাসিন্দারা অটো করে হাসপাতালে নিয়ে এলেও কেন বারুইপুর আদালতের পুলিশ অসুস্থ দেখেও তার সাথে এল না সেই নিয়ে পরিবারের লোকজন প্রশ্ন তুলেছে । হাস পাতালের চিকিৎসকরা জানিয়েছেন দেহ ময়নাতদন্তের পরই মৃত্যুর আসল কারন জানা যাবে । এদিকে ঘটনা প্রসঙ্গে আর এক অভিযুক্ত বর্তমানে জামিনে মুক্ত মুন্না সেখ জানান , বুধবার রাতে সজনেবেরিয়ায় মদ আনতে গিয়েছিলাম , রাস্তায় দুটো বাইকে তিন টে ছেলে আর একটা মেয়ে ছিল ,ওরা আমাদের উল্টো পাল্টা বলছিল বলে ওদের আমরা মারি , এর পর দিপক বাবুর দোকানের সামনে আমরা ৫ থেকে ৬ জন মদ খাচ্ছিলাম , আচমকা রাত ১০ টার পরে ৬ থেকে ১০ নতুন হাটের ছেলেরা এসে কাঠের চেলা দিয়ে আমাকে আর দিপক বাবুকে বেধড়ক মারে । পরে পুলিশ পালটা আমাদের গ্রেপ্তার করে , এর পর রাতে মেডিক্যাল করে সোনার পুর থানার পুলিশ ,যদিও সকালে আদালতে আসার পথে আমাদের মেডিক্যাল করাতে গিয়ে গাড়ি থেকে না নামিয়ে ওষুধ খাইয়ে দেয় । এর পর এদিন আদালত লক আপে জামিন পাবার পর দিপক বাবু অসুস্থ হয়ে পড়ে , এর পর অটো করে হাসপাতালে নিয়ে আসবার পথে দিপক বাবু মারা যায় ।এদিকে এই ঘটনাকে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।

No comments:
Post a Comment