ভালোবাসা দিবসে প্রকাশ্যে চুমু খেলে যেতে হবে জেলে - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 19 August 2018

ভালোবাসা দিবসে প্রকাশ্যে চুমু খেলে যেতে হবে জেলে

ভালোবাসা দিবসে প্রকাশ্যে চুমু খেলে যেতে হবে জেলে
ফাগুন আর ফেব্রুয়ারি। প্রেম ঋতুর এমন মেলবন্ধন বোধহয় বছরের আর কোনও সময়েই হয় না। তাই সব ভাবনা ভুলে “প্রেমের জোয়ারে, ভাসাবো দোঁহারে..” মন উথালপাথাল টিনেজদের। তবে সেই জোয়ারে গা ভাসাতে একটু সতর্কতা বজায় রাখাই ভালো। অন্তত প্রিয়তমাকে যেখানে সেখানে চুমু খাওয়ার আগে কয়েকবার ভেবে নেওয়াই বোধহয় বুদ্ধিমানের কাজ হবে। কারণ খোলামেলা চুম্বন চোখে পড়লে আপনার ঠাঁই হতে পারে জেলে!
পড়ন্ত শীতে আকাশে বাতাসে ফাগুনের হাওয়া। সামনেই রোজ় ডে, কিস ডে পেরিয়ে ভ্যালেন্টাইনস ডে। প্রিয়তম বা প্রিয়তমার উষ্ণ ঠোঁটের স্পর্শ পেতে মন আকুল। ভালোবাসার উজানে গা ভাসিয়ে কেউ ছুটবেন নির্জন একটু জায়গার খোঁজে। তারপর প্রেমালাপে বিভোর হয়ে হারিয়ে যাবেন নিজেদের মধ্যে। কথা বলা দুটো ঠোঁট কখন কাছাকাছি আসবে খেয়াল না করলেই কিন্তু মুশকিল।
কেননার ভারতের শিলিগুড়ির বিভিন্ন লাভার্স স্পটে প্রেমিক যুগলের কড়া নজরদারি চালাবে পুলিশ। হাতে নাতে ধরা পড়লে জায়গা হতে পারে থানাতেও। শিলিগুড়িতে এতদিন নির্জন রোমান্সের জায়গা ছিল সৌরিয়া। সম্প্রতি সেখানে সাফারি পার্ক হওয়ায় অনেকেই সপরিবারে বেড়াতে আসছেন এখানে। তাই সচেতন করা হয়েছে পুলিশকেই।
সরস্বতী পুজো, ভ্যালেন্টাইনস ডে’র মত দিনগুলিতে শহরের ব্যস্ততম জায়গাতেও মোতায়েন থাকছে পুলিশ। শিলিগুড়ির পুলিশ কমিশনার মনোজ ভার্মার দাবি  ফি বছরই এই দিনগুলিতে অনেক ছেলেমেয়েরা বিভিন্ন গন্তব্যে পাড়ি দেয়। কোথাও যাতে সমস্যা না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে সব থানাকেই নির্দেশ দেওয়া হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad