নলী কাটা দেহ! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 24 August 2018

নলী কাটা দেহ!



জয়নগর : জয়নগর থানা এলাকায় মহিষমারি হাটের কাছে,  জনতা ইটভাটা সংলগ্ন পিয়ালি নদীর পাড়ে  এক অজ্ঞাত পরিচয় গৃহবধূর মৃতদেহকে কেন্দ্র করে এলাকায়  চাঞ্চল্য।  বছর ৩৫ এর ওই গৃহবধূর পরনে ছিল শাড়ি, দুটি হাত পিছমোড়া করে বাঁধা ছিল,  এবং গলার নলি কাটা ছিল।  দিনের আলো বাড়তেই কৌতুহলী মানুষের ভিড় জমতে থাকে।  খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জয়নগর থানার পুলিশ  এবং মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।  স্থানীয়দের অনুমান ওই গৃহবধূকে বাইরে থেকে কেউ বা কারা তুলে এনে  এখানেই খুন করে ফেলে রেখে যায়।  এই ঘটনার সঙ্গে যুক্ত দোষী ব্যক্তিদের গ্রেফতার এবং শাস্তির দাবি তোলেন তারা।  যদিও মৃতদেহটি সনাক্ত করা এখনো সম্ভব হয়নি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

No comments:

Post a Comment

Post Top Ad