বার্নপুরে বৃদ্ধ খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম সন্তোষ চৌধুরি। কুলটি থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। প্রসঙ্গত দিন কয়েক আগে সান্ধ্য ভবনে বেরিয়ে দুষ্কৃতীর গুলিতে খুন হয়ে ছিল সৈয়দ ফরিম নামে এক বৃদ্ধ। তদন্তে নেমে সন্তোষ চৌধুরিকে গ্রেফতার করেছে। এই ঘটনার আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
প্রসঙ্গত গুলিবিদ্ধ করে খুন এক বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে বার্নপুর ভারতী ভবনের কাছে।মৃত বৃদ্ধের নাম ফরিদ আলম (৭০)।
জানা গিয়েছে, স্থানীয় ব্যবসায়ী মহম্মদ ইমতিয়াজের বাবা হলেন ফরিদ আলম।তিনি সন্ধ্যা ভ্রমনে বের হলে তাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতি। বৃদ্ধকে বার্নপুর ইস্কো হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।খবর পেয়ে হাসপাতালে আসেন মেয়র জিতেন্দ্র তিওয়ারি।গোটা ঘটনার তদন্তে পুলিশ।

No comments:
Post a Comment