দেহব্যবসার জন্যে বাড়ি ছাড়লেন শাহিদ কাপুর! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 7 September 2018

দেহব্যবসার জন্যে বাড়ি ছাড়লেন শাহিদ কাপুর!




ছয় মাস আগে থেকেই অভিনেতা শাহিদ কাপুর এবং তার স্ত্রী মিরা রাজপুত নতুন বাড়ি কেনার প্রস্তুতি করছিলেন। অবশেষে মুম্বাইয়ের ওড়লিতে ৫৬ কোটি টাকার ডুপ্লেক্স বাড়ি কিনেছেন। কেনার পর চটজলদি শিফ্টও করার চেষ্টাও করছেন সেই বাড়িতে। আপাদদৃষ্টিতে বাড়ি বদল করার পেছনে তেমন কোনও গুরুত্বপূর্ণ কারণ খুঁজতে যায়নি কেউই।
জানা গেছে, দ্রুত বাড়ি বদলানোর কারণ বেশ গুরুত্বর। পুরনো বাড়ির চত্বরে বেশ কয়েক মাস ধরে শুরু হয়েছিল দেহব্যবসা। জুহুর তারা রোডে অবস্থিত সেই বাড়ি।
কলকাতা ২৪ জানায়, পুরনো বাড়ির আশেপাশে দেহব্যবসা শুরু হওয়ার পরই শাহিদ এবং মিরার কানে খবরটি যায়। তৎক্ষণাত তারা বাড়ি বদলে ফেলার সিদ্ধান্ত নেন। শাহিদ চান না তার মেয়ে মিশা এমন পরিবেশে বড়ো হয়ে উঠুক। এমনকি মিরা এখন প্রেগনেন্ট।
তাদের দ্বিতীয় সন্তানের জন্মের আগেই তারা বাড়ি পাল্টাবার চেষ্টা করেছিলেন। যদিও এ বিষয় ব্যক্তিগত ভাবে শাহিদ কিংবা মিরা কেউই কোনও মন্তব্য করেননি। মন মতো সেরম বাড়ি এবং পরিবেশ পেতে বেশ সময় লেগেছিল শাহিদের।
ওড়লিতে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স ‘থার্টি সিক্স ওয়েস্ট’র পরিবেশ তাদের পছন্দ হয়। সেখানকার বি টাওয়ারের একচল্লিশ এবং বেয়াল্লিশ তলাটি শাহিদ কিনেছেন। ফ্ল্যাটটির এরিয়া মোট ৮,৬২৫ স্কোয়্যার ফিট। পার্কিন লটের ছয়টি স্পট তাদের। জানা গেছে, ১২ জুলাই তারা এই অ্যাপার্টমেন্টটি কিনেছেন।
তবে এখনও পর্যন্ত শিফ্ট করেননি শাহিদ এবং তার পরিবার। জুহুর পুরনো বাড়ি, প্রানেতা বিল্ডিংয়েই রয়েছেন এখনও শাহিদ-মিরা। তবে শিফ্টিংয়ের কাজ শুরু হয়ে গেছে৷ ওড়লির বাড়িটিও সাজানো গোছানো চলছে। খুব শিগগিরিই নতুন বাড়িতে চলে যাবেন তারা।
প্রসঙ্গত শাহিদ কাপুর এখন ব্যস্ত তার আগামী ছবি ‘বত্তি গুল মিটার চালু’ নিয়ে। ছবিতে অভিনয় করবেন দুই নায়িকা। শ্রদ্ধা কাপুর এবং ইয়ামি গৌতম। শ্রী নারায়ণ সিংয়ের পরিচালনায় তৈরি হবে ছবিটি।
শাহিদ রয়েছেন রণবীর চোপড়ার ভূমিকায়। অন্যদিকে শ্রদ্ধা ললিতা নৌটিয়াল এবং ইয়ামি একজন আইনজীবি পিয়ার চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দিব্যেন্দু শর্মা। ছবির শ্যুটিং ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। সেপ্টেম্বরের ১৪ তারিখ মু্ক্তি পেতে পারে ছবিটি।

No comments:

Post a Comment

Post Top Ad