পদাতিক এক্সপ্রেসে আমেরিকান ডলার! ধৃত ১ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 4 September 2018

পদাতিক এক্সপ্রেসে আমেরিকান ডলার! ধৃত ১



সোনা পাচারের পর এবার আমেরিকান ডলার উদ্ধার করল ডিআরআই কর্মীরা ।জানা যায়, কোচবিহারগামী পদাতিক এক্সপ্রেসের স্লিপার কামরা থেকে উদ্ধার হয়েছে ৫৬ হাজার আমেরিকান ডলার ।উদ্ধার এই ইউএস ডলারের ভারতীয় মুদ্রায় ৫৬ লাখ ৯৯ হাজার টাকা ।এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম সুমন গোপ । বাড়ি আলিপুরদুয়ারের ফালাকাটায়।ওই ডলার কলকাতা থেকে নিয়ে আসা হয় বলে জেরায় জানিয়েছে ধৃত যুবক ।ডলারগুলি বাংলাদেশে পাচারের ছক ছিল বলে সূত্রের খবর। ধৃতকে মঙ্গলবার শিলিগুড়ি আদালতে তোলা হয় ।

No comments:

Post a Comment

Post Top Ad