পুনর্বাসনের দাবিতে পথ অবরোধ করল স্থানীয় দোকানদাররা। ঘটনাটি ঘটেছে
আসানসোল জামুড়িয়া থানার অন্তর্গত তপসিতে।জানা গিয়েছে, ৬০ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় দোকানদার। মঙ্গলবার সকালে জামুড়িয়া তপসি রেলগেট সংলগ্ন এলাকার দুই পাশের আবাসন সহ ওই এলাকার দোকান দাররা যৌথ ভাবে পথ অবরোধ ও থালা বাজিয়ে পদ যাত্রা করে । তারা জানায় যে জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য গত মাসের ৭ তারিখে সমস্ত দোকান সহ আবাসনে নোটিস জারি হয় । এর পরে এলাকার বাসিন্দা ও দোকান দারদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে । তাই তারা মঙ্গলবার আন্দোলনে নামে । এছাড়াও মঙ্গলবার থেকে ওই জায়গা তে ধর্না মঞ্চ তৈরি করা হয় ।তারা এও জানান এর পরে বৃহত্তর আন্দোলনে যাবেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, তারা গত ৫০ বছর ধরে ওই এলাকাতে ব্যবসা করে আসছেন। অধিকাংশ জায়গা রাজ্য সরকারের অথবা রেলের কিন্তু এইভাবে তাদেরকে উঠিয়ে দিয়ে পুনর্বাসনের ব্যবস্থা না করলে তারা কর্মহারা হয়ে পড়বেন এই বিষয় নিয়ে প্রশাসনকে বারবার অবগত করা হয়েছিল কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোন পদক্ষেপ নেওয়া হয়নি তাই তাদেরকে এক প্রকার বাধ্য হয়েই আন্দোলনের রাস্তা বেছে নিতে হয়েছে। বিক্ষোভকারীদের দাবি যতদিন না তাদের এই সমস্যার সমাধান হবে ততদিন ধন্যা মঞ্চ করে প্রতিবাদ জানাবেন তারা।


No comments:
Post a Comment