অবাক কান্ড :মহিলার পেটে ১০ কেজি টিউমার! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 9 September 2018

অবাক কান্ড :মহিলার পেটে ১০ কেজি টিউমার!



চাঁদনী, পূর্ব মেদিনীপুর :অবাক কান্ড !মহিলার পেট থেকে বের হল ১০ কেজি টিউমার।ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে।
বেশ কয়েক ঘন্টার টানা অপারেশানের পর অবশেষে মহিলার পেট থেকে বের হল প্রায় ১০ কেজি ওজনের বিশালাকায় টিউমার। পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের চিকিৎসক ডাঃ জে.সি. মাইতির তত্বাবধানে একটি বেসরকারি নার্সিংহোম এ এই অস্ত্রোপচারটি সফল হয়েছে।

সূত্রের খবর, তমলুক থানার ডিমারীহাটের রঘুনাথপুরের বাসিন্দা শিপ্রা বসু (৪৭) পেশায় একজন গৃহ শিক্ষক। গত প্রায় ২৫ বছর ধরে পায়ে হেঁটে বাড়ি বাড়ি টিউশান পড়ান তিনি। অবিবাহিত হলেও ধীরে ধীরে তাঁর পেটের আকার বাড়ছিল। ভারী হচ্ছিল শরীরও।
মাঝে মধ্যেই বেশ যন্ত্রণা অনুভব করলেও বিষয়টিকে কখনও সিরিয়াস ভাবে নেননি তিনি। সম্প্রতি তমলুকে চিকিৎসকের কাছে আসার পর তাঁর পেটের আল্ট্রাসোনোগ্রাফী হতেই চক্ষু চড়কগাছ। তাঁর পেটের ইউট্রাসের ভেতর রয়েছে বিশালাকায় টিউমার।

টিউমারটির আকার ক্রমেই বাড়তে থাকায় চিকিৎসকরা দ্রুত সেটি অপারেশানের সিদ্ধান্ত নেন। এরপরেই রবিবার সকালে তমলুকের বিবেকানন্দ নার্সিংহোমে তাঁর সফল অস্ত্রোপচার করা হয়েছে। রোগী এখন সুস্থ আছে ।

No comments:

Post a Comment

Post Top Ad