এবার 'দিলবার দিলবার' গানে সুস্মিতার বেলি ডান্স - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 9 September 2018

এবার 'দিলবার দিলবার' গানে সুস্মিতার বেলি ডান্স

এবার 'দিলবার দিলবার' গানে সুস্মিতার বেলি ডান্স (ভিডিও)
'দিলবার দিলবার' গানটি নতুন করে ব্যবহার করা হয়েছে 'সত্যমেভ জয়তে' ছবিতে। গত ১৫ আগস্ট জন আব্রাহাম অভিনীত ওই ছবিটি মুক্তি পায়। আলোচিত গানটির সঙ্গে কোমর দুলিয়েছেন কানাডিয়ান মডেল নোরা ফাতেহি। গানটি প্রকাশের সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়। অনেকেই এ গানটির সঙ্গে নেচেছেন এবং সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছেড়েছেন।
সেই দলে যোগ দিলেন সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেনও। জিমের মধ্যে গানটির সঙ্গে নাচতে দেখা গেছে তাকে। তার অভিনীত 'সির্ফ তুম' (১৯৯৯) ছবিতেই মূল গানটি ব্যবহৃত হয়েছিল।গানটি লিখেছিলেন গীতিকার সমীর। সুর দিয়েছিলেন নদীম-শ্রবণ। 
'সত্যমেভ জয়তে' ছবির জন্য সেই গানটিকেই নতুন করে লিখেছেন সাব্বির আহমেদ এবং কণ্ঠ দিয়েছেন নেহা কক্কর, ধ্বনি ভানুশালি ও ইক্কা। গানটিকে আলাদা মাত্রা দিয়েছে নোরা ফতেহির বেলি ডান্স। সুস্মিতাও তাতে মুগ্ধ হয়ে লেছিলেন, 'অত্যন্ত ভাল নেচেছেন নোরা। তার সবচেয়ে ভাল লেগেছে গানের প্রথম দু’টো লাইন। যা খুব সুন্দরভাবে গাওয়া হয়েছে।'


No comments:

Post a Comment

Post Top Ad