মদ্যপ যুবকের তাণ্ডবে এলাকায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া মাখনবাবুর বাজারে।
জানা গিয়েছে, হলদিয়া মাখনবাবুর বাজার এ মদ্যপ যুবক বাঁশ দিয়ে কয়েক জনকে মেরে মাথা ফাটিয়ে দেয়। তার পরে এলাকার মানুষ জন ওই মদ্যপ যুবক কে লাঠি দিয়ে মারধর করে। এই ঘটনায় মদ্যপ যুবক সহ আহত হয় ১০ থেকে ১২জন ।আহত দের হাসপাতালে পাঠানো হয়েছে।রবিবার ওই এলাকায় সেনাবাহিনী কর্মীদের পরীক্ষা ছিলো ।এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। রাস্তা অবরোধ করা হয়েছে।

No comments:
Post a Comment