ফুট ব্রীজে নিহতের বাড়ি বিধানসভার অধ্যক্ষ! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 30 September 2018

ফুট ব্রীজে নিহতের বাড়ি বিধানসভার অধ্যক্ষ!




মৃন্ময় নস্কর, দক্ষিন ২৪ পরগণাঃ গত শুক্রবার রাত ৮ টার সময় বারুইপুর স্টেশন ফুট ওভার ব্রিজে লাইন পারাপার এর সময় ফুট ব্রীজ থেকে একটি চাঙ্গর খসে পড়ে বারুইপুর এর মদারাট নায়েব মোড়ে এর বাসিন্দা অসীমা প্রামাণিক এর মাথায়। ঘটনাস্থলে তিনি মারা যান ও ছবি নস্কর আহত হয়ে কলকাতা হাসপাতালে চিকিৎসাধীন ।

এর পর রেল দপ্তরের দিকে অভিযোগের আঙুল ওঠে। মৃত অসীমা প্রামাণিক এর পরিবার বারুইপুর জিআরপি তে অভিযোগ দায়ের করে। তাদের একটাই দাবী পরিবারের এক জনের চাকরীর ব্যবস্থা করা। বিধানসভার অধ্যক্ষ তথা বারুইপুর পশ্চিম এর বিধায়ক বিমান ব্যানার্জি রবিবার মৃত অসীমা প্রামাণিক এর বাড়িতে যান। মৃত অসীমা প্রামাণিক এর অসহায় পরিবারের সাথে কথা বলেন। আমাদের দিক থেকে আমরা যতটা সাহায্য করার করব। এর পাশাপাশি অধ্যক্ষ বিমান বাবু বলেন ,বারুইপুর রেল ফুট ব্রীজ তদারকিতে যে সব রেল আধিকারিক কিছুদিন আগে ফিট সার্টিফিকেট দিয়েছিলো তাদের কে এই মুহূর্তে গ্রেপ্তার করা হোক ও পরিবারের এক জন কে চাকরীর ব্যবস্থা করা হোক।

No comments:

Post a Comment

Post Top Ad